Bartaman Logo
১০ জুন, ২০২৬

জঞ্জালের গাড়ি থেকে উদ্ধার মহিলার বস্তাবন্দি মৃতদেহ, বেঙ্গালুরুতে চাঞ্চল্য

বেঙ্গালুরুতে জঞ্জালের গাড়ি থেকে উদ্ধার হল মহিলার বস্তাবন্দি দেহ। এখনও পর্যন্ত মৃতের পরিচয় জানা যায়নি। পুলিসের অনুমান, মহিলার বয়স ৩০-৩৫ বছরের মধ্যে।

জঞ্জালের গাড়ি থেকে উদ্ধার মহিলার বস্তাবন্দি মৃতদেহ, বেঙ্গালুরুতে চাঞ্চল্য
  • ৩০ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বেঙ্গালুরু: বেঙ্গালুরুতে জঞ্জালের গাড়ি থেকে উদ্ধার হল মহিলার বস্তাবন্দি দেহ। এখনও পর্যন্ত মৃতের পরিচয় জানা যায়নি। পুলিসের অনুমান, মহিলার বয়স ৩০-৩৫ বছরের মধ্যে। এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে জানা গিয়েছে, একজন অটোয় করে এসে জঞ্জালের গাড়িতে বস্তাটি ফেলে দিয়ে যায়। বস্তার মধ্যে মহিলার হাত ও ঘাড় একসঙ্গে বাঁধা ছিল। অভিযুক্তের সন্ধানে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে পুলিস। প্রসঙ্গত, কয়েক সপ্তাহ আগে বেঙ্গালুরুতে ৩৩ বছরের এক মহিলাকে খুন করা হয়। পরকীয়ায় জড়িয়ে পড়েছিলেন তিনি। পরিবারের লোকজন জানতে পারায় সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চেয়েছিলেন। কিন্তু তা মেনে নিতে পারেনি মহিলার প্রেমিক। তাঁকে হোটেলরুমে ডেকে নিয়ে গিয়ে খুন করে ওই যুবক।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ