Bartaman Logo
৯ জুন, ২০২৬

অন্তঃসত্ত্বা পুত্রবধূর জন্য পিছিয়ে ছিলেন লন্ডনযাত্রা, দুর্ঘটনায় মৃত্যু জেসমিনের

৯ তারিখ বিমানে ওঠার কথা ছিল জেসমিন ভোহরার। ভাদোদরার ৫১ বছর বয়সি জেসমিন পিছিয়ে দেন লন্ডনযাত্রা। কারণ তাঁর পরিবারে নতুন সদস্য আসছে। ছোট পুত্রবধূ ও ভাইপোর স্ত্রী অন্তঃসত্ত্বা। প্রসবের কয়েকমাস বাকি। তাই তাঁদের সঙ্গে আরও কিছুদিন কাটাতে চেয়েছিলেন জেসমিন।

অন্তঃসত্ত্বা পুত্রবধূর জন্য পিছিয়ে ছিলেন লন্ডনযাত্রা, দুর্ঘটনায় মৃত্যু জেসমিনের
  • ১৬ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

আমেদাবাদ: ৯ তারিখ বিমানে ওঠার কথা ছিল জেসমিন ভোহরার। ভাদোদরার ৫১ বছর বয়সি জেসমিন পিছিয়ে দেন লন্ডনযাত্রা। কারণ তাঁর পরিবারে নতুন সদস্য আসছে। ছোট পুত্রবধূ ও ভাইপোর স্ত্রী অন্তঃসত্ত্বা। প্রসবের কয়েকমাস বাকি। তাই তাঁদের সঙ্গে আরও কিছুদিন কাটাতে চেয়েছিলেন জেসমিন। ১২ তারিখ আমেদাবাদ থেকে ফ্লাইটে ওঠেন। সেই বিমানই দুর্ঘটনার কবলে পড়ে। মৃত্যু হয় জেসমিনের। 

Advertisement

ছোট ছেলে প্রথমবার বাবা হতে চলেছে। ভীষণ খুশি ছিলেন জেসমিন। বেশ কয়েকদিন ধরে নানা পরিকল্পনায় মেতেছিলেন। খেলনা, জামা-কাপড় গুছিয়ে রেখেছিলেন। বৃহস্পতিবার দুপুরে এআই-৭১৭ ড্রিমলাইনারে উঠেছিলেন লন্ডন যাওয়ার জন্য। কথা দিয়েছিলেন সন্তান জন্মের পর আসবেন। সঙ্গে আনবেন প্রচুর উপহার। তবে সেই জার্নিই দুঃস্বপ্নে পরিণত হল। জেসমিনের স্বামী ইয়াসিন মর্গের বাইরে অপেক্ষা করছেন রাতদিন। তিনি বলেন, ‘ডিএনএ প্রোফাইলিং চলছে। কখন দেহ শনাক্ত হবে জানি না।’ জেসমিনের সঙ্গে ছিলেন তাঁর ভাইপোও। দুর্ঘটনায় তাঁরও মৃত্যু হয়েছে। ফলে পরিবারের অনেককেই এখনও সত্যিটা জানিয়ে উঠতে পারেননি ইয়াসিন। অসহায় অবস্থায় বলছিলেন, ‘আমার বড় ছেলের মেয়ে বারবার ঠাকুরমার কথা জিজ্ঞাসা করছে। কী জবাব দেব, জানা নেই।’

Advertisement
সম্পর্কিত সংবাদ