ছত্তিশগড়ের বস্তার অঞ্চলে সোমবার নিরাপত্তাবাহিনী ও মাওবাদীদের সঙ্গে সংঘর্ষে নিহত এক মহিলা মাওবাদী। প্রাথমিকভাবে খবর, যার মাথার দাম ছিল ২৫ লক্ষ টাকা। দান্তেওয়াড়ার পুলিস সুপার গৌরব রায় জানিয়েছেন, বস্তার অঞ্চলে অবস্থিত দান্তেওয়াড়া এবং বিজাপুর জেলার সীমান্তবর্তী একটি জঙ্গলে সকাল ৯টার দিকে নিরাপত্তাবাহিনী এক অভিযানে বের হওয়ার পর সংঘর্ষ শুরু হয়। তিনি জানান, এখনও পর্যন্ত সংঘর্ষস্থল থেকে এক মহিলা মাওবাদীর মৃতদেহ এবং একটি ইনসাস রাইফেল উদ্ধার করা হয়েছে। অভিযান এখনও চলছে।



