Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বাসের মধ্যে মহিলার শ্লীলতাহানি, অভিযুক্ত যুবককে গণধোলাই

বাসের মধ্যে মহিলার শ্লীলতাহানি, অভিযুক্ত যুবককে গণধোলাই
  • ১৪ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: ভিড়ে ঠাসা বাস। আর তারমধ্যেই যুবতীর সঙ্গে অশ্লীল আচরণ পুরুষ যাত্রীর। আর সেই কীর্তি ক্যামেরাবন্দি করে রাখেন অন্য এক যাত্রী। আর অশ্লীলতা চূড়ান্ত আকার ধারণ করলে বাস থেকে নামিয়ে যুবককে গণধোলাই দেওয়া হয়। পরে তাকে তুলে দেওয়া হল পুলিসের হাতে। মঙ্গলবার রাত নটা নাগাদ এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় বারাসতের চাঁপাডালি মোড়ে। 

Advertisement

পুলিস জানিয়েছে, ধৃতের নাম তারিকুল ইসলাম। তার বাড়ি আমডাঙার ওয়ালসিদ্ধি এলাকায়। স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, জাগুলিয়া থেকে রাত নটা নাগাদ বাসটি বারাসতের দিকে আসছিল। সেই সময় ময়না এলাকায় বাসে ওঠেন এক যাত্রী। আর তিনি বাসে উঠেই দেখেন বছর চল্লিশের এক ব্যাক্তি বাসের মধ্যেই এক যুবতীর শরীরে অশ্লীলভাবে স্পর্শ করছে। যুবতীর চোখে মুখে অস্বস্তি দেখা যাচ্ছিল। তারপরেই তারিকুলকে হাতেনাতে ধরে ফেলেন অন্যান্য যাত্রীরা। বাসটি চাঁপাডালি মোড়ে আসতেই তারিকুলকে নামানো হয়। চলে উত্তম মধ্যম প্রহার। খবর পৌঁছয় বারাসত থানায়। পুলিস এসে অভিযুক্ত তারিকুলকে আটক করে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ