মণিপুরে হামলায় মৃত মহিলা, জখম স্বামী
  • ১৭ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বিশেষ সংবাদদাতা, ইম্ফল: হিংসাদীর্ণ মণিপুরে নাগা ও কুকি জনগোষ্ঠীর মধ্যে সংঘাতে ফের মৃত্যু একজনের। বৃহস্পতিবার কামজং জেলায় দুষ্কৃতীদের অতর্কিত হামলায় এক মহিলার মৃত্যু হয়েছে। গুরুতর আহত তাঁর স্বামী। ঘটনাটি ঘটেছে কামজং জেলার ভারত-মায়ানমার সীমান্তবর্তী এলাকায়। মণিপুর পুলিশের এক আধিকারিক জানান, সীমান্ত স্তম্ভ ১০৭ ও ১০৮-এর মধ্যে এই ঘটনাটি ঘটেছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য ফাইকোহের দিকে যাচ্ছিল গ্রামের কয়েকজন বাসিন্দা। সেই সময় ফাইকোহ ও আইশুর মধ্যবর্তী রাস্তায় আচমকা হামলা চালায় দুষ্কৃতীরা। এই হামলায় হাতনেইকিম নামে এক মহিলার মৃত্যু হয়। গুরুতর আহত তাঁর স্বামী। প্রাথমিক তথ্য অনুযায়ী, তাঁদের সঙ্গে থাকা দু’জন ব্যক্তি এখনও নিখোঁজ।

Advertisement