Bartaman Logo
১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / হেলথ

৫ দিনে ৪ সন্তানের জন্ম দিলেন মহিলা

স্বাভাবিক প্রক্রিয়ায় পরপর চার সন্তানের জন্ম দিলেন মহিলা। দুই কন্যা ও দুই পুত্রের জন্ম দিতে সময় লেগেছে মোট পাঁচ দিন। বিরল ঘটনার সাক্ষী থাকল মোরাদাবাদের একটি বেসরকারি হাসপাতাল।

৫ দিনে ৪ সন্তানের জন্ম দিলেন মহিলা
  • ১৬ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মোরাদাবাদ:  স্বাভাবিক প্রক্রিয়ায় পরপর চার সন্তানের জন্ম দিলেন মহিলা। দুই কন্যা ও দুই পুত্রের জন্ম দিতে সময় লেগেছে মোট পাঁচ দিন। বিরল ঘটনার সাক্ষী থাকল মোরাদাবাদের একটি বেসরকারি হাসপাতাল। শুক্রবার হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সম্ভল জেলার ওভারি গ্রামের বাসিন্দা আমিনা নামের ওই মহিলা প্রথম সন্তানের জন্ম দিয়েছেন ৯ মে। গত ১৪ মে তিনি আরও তিন সন্তানের জন্ম দেন। চিকিৎসক শুভ্রা আগরওয়াল জানিয়েছেন, তৃতীয় মাসের আল্ট্রা সাউন্ডেই আমিনার গর্ভে চারটি ভ্রূণের ছবি দেখা গিয়েছিল। পরিবারকে জানানো হয়, সন্তানের জন্মের সময় মৃত্যুঝুঁকি হতে পারে। হাসপাতাল জানিয়েছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নবজাতকদের ভেন্টিলেটরে স্থানান্তরিত করা হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ