Bartaman Logo
১৫ জুন, ২০২৬

চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে পড়ে মৃত্যু মহিলার

বৃহস্পতিবার সকালে এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকল কেরালার এর্নাকুলাম জংশন রেলওয়ে স্টেশন।

চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে পড়ে মৃত্যু মহিলার
  • ৩০ এপ্রিল, ২০২৬ ১৩:০৪
Prefer us on Google

এর্নাকুলাম, ৩০ এপ্রিল: বৃহস্পতিবার সকালে এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকল কেরালার এর্নাকুলাম জংশন রেলওয়ে স্টেশন। কোল্লামের বাসিন্দা ৩৫ বছর বয়সী এক মহিলা ট্রেন ধরার জন্য এর্নাকুলাম স্টেশনে আসেন। কিন্ত প্ল্যাটফর্মে এসে দেখেন ট্রেনটি ছেড়ে দিয়েছে। চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করেন তিনি। তখনই ঘটে বিপত্তি। চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করার সময় ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি। পা পিছলে ট্রেনের নিচে পড়ে যান চিপ্পি নামের ওই মহিলা। 

Advertisement

পুলিশ জানায়, ঘটনাটি ঘটে বৃহস্পতিবার ভোর ৫টা ১৫ নাগাদ।  ওই সময় স্টেশন থেকে চলতে শুরু করা ভানচিনাদ এক্সপ্রেসে ওঠার চেষ্টা করেন তিনি। তখনই ঘটে দুর্ঘটনাটি।
দ্রুত তাকে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  সেখানে পৌঁছানোর পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। রেলওয়ে পুলিশ  এই মর্মান্তিক মৃত্যুর তদন্ত শুরু করেছে। ঘটনার পারিপার্শ্বিক পরিস্থিতি নিশ্চিত করতে প্ল্যাটফর্মের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ