স্কুল বাসের ধাক্কায় মৃত্যু এক মহিলা ফুটপাত ব্যবসায়ীর। আজ দুপুর সাড়ে তিনটে নাগাদ ঘটনাটি ঘটে হাওড়া ময়দানে। জানা গিয়েছে, একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের বাস বাঁক নিতে যাচ্ছিল, সেই সময় সেটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের ল্যাম্প পোস্টে ধাক্কা মারে। বাসের চাকা পিষে দেয় ওই মহিলা ফুটপাত ব্যবসায়ীকে। আহত হয় আরও তিনজন পথচারী। তাঁদের হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার পর ঘটনাস্থলে ছুটে আসে হাওড়া থানার পুলিস। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে।



