Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

ব্যাংককর্মীকে মারধরের অভিযোগে ধৃত মহিলা

কসবায় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এক কর্মীকে মারধর করার অভিযোগে গ্রেপ্তার মহিলা। মৌসুমি দে নামের ওই মহিলার বিরুদ্ধে কর্তব্যরত অফিসারকে মারধরের অভিযোগে মামলা রুজু হয়েছে

ব্যাংককর্মীকে মারধরের অভিযোগে ধৃত মহিলা
  • ১ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কসবায় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এক কর্মীকে মারধর করার অভিযোগে গ্রেপ্তার মহিলা। মৌসুমি দে নামের ওই মহিলার বিরুদ্ধে কর্তব্যরত অফিসারকে মারধরের অভিযোগে মামলা রুজু হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৌসুমির মায়ের পেনশন অ্যাকাউন্ট রয়েছে ওই ব্যাংকে। মেয়েই প্রতি মাসে পেনশনের টাকা তোলেন। কিন্তু কিছুদিন ধরে তিনি ওই টাকা তুলতে পারছিলেন না বলে অভিযোগ। বিষয়টি তিনি ব্যাংক কর্তৃপক্ষকে জানালে বলা হয়, লিংক না থাকায় কাজ হচ্ছে না। বেশ কয়েকবার ঘোরানো হয় মৌসুমিদেবীকে। সোমবার তিনি ফের ব্যাংকে যান টাকা তুলতে। কিন্তু সেদিনও টাকা তুলতে পারেননি। কারণ জানতে চাইলে তাঁকে বিভিন্ন অজুহাত তুলে ধরা হয়। তারপরই তিনি মেজাজ হারিয়ে এক ব্যাংককর্মীকে মারধর করেন বলে অভিযোগ। ব্যাংকের তরফে বিষয়টি কসবা থানায় জানানো হয়। তাঁদের অভিযোগের ভিত্তিতে মৌসুমিদেবীকে গ্রেপ্তার করে থানা। মঙ্গলবার তাঁকে আলিপুর আদালতে তোলা হয়। অভিযুক্তের আইনজীবী সৌরভ দাস বলেন, তাঁর মক্কেলের মারধর করার উদ্দেশ্য ছিল না। কয়েকদিন ধরে টাকা তুলতে না পেরেই মেজাজ হারান তিনি। সরকারি আইনজীবী সাজ্জাদ আলি খান বলেন, অভিযুক্ত মারধরের ঘটনায় জড়িত। বিচারক উভয়পক্ষের সওয়াল শোনার পর অভিযুক্তের জামিন মঞ্জুর করেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ