রাগে  অনুরাগে
  • ১০ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

•টিউলিপ হলে সম্প্রতি অনুষ্ঠিত হল সৌম’স অ্যাকাডেমির অষ্টম বার্ষিকী অনুষ্ঠান। সহযোগিতার হাত বাড়িয়ে ছিল পি সি চন্দ্র গার্ডেন। কাজী নজরুল ইসলামকে শ্রদ্ধা জানিয়ে প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা সমবেত কন্ঠে নজরুল গীতি পরিবেশন করেন। ছ’জন কৃতী শিক্ষার্থীর একক সঙ্গীত পরিবেশনা বিশিষ্টজনের প্রশংসা আদায় করে নেয়। সঙ্গীতে অংশ নেন সৌম্য বসু ও তাঁর কন্যা অস্মি বসু। সরোদে ছিলেন ডঃ রাজীব চক্রবর্তী এবং গ্রন্থনা ও উপস্থাপনায় সুজয়নীল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হৈমন্তী শুক্লা, ইন্দ্রাণী সেন প্রমুখ শিল্পী।

Advertisement

অপর্ণা তাঁতী