Bartaman Logo
২০ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

নেতানিয়াহুকে গ্রেপ্তারির চেষ্টা করব: মামদানি

নিউ ইয়র্কের মেয়র মামদানি নেতানিয়াহুকে গ্রেপ্তারির দাবি করেছেন। রাষ্ট্রসংঘে আসার সময় গ্রেপ্তারির সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। বিস্তারিত পড়ুন।

নেতানিয়াহুকে  গ্রেপ্তারির চেষ্টা করব: মামদানি
  • ২০ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিউ ইয়র্ক: নেতানিয়াহু ক্রিমিনাল। তাঁকে গ্রেপ্তার করা উচিত। এমনটাই দাবি নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানির। আসন্ন রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক আসতে পারেন ইজরায়েলের প্রধানমন্ত্রী। তখনই তাঁকে গ্রেপ্তার করা যায় কি না, তা নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন মামদানি। নিউ ইয়র্ক টাইমসে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ আদালত নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। গত কয়েক বছরে তাঁর কর্মকাণ্ডের ফলেই  যুদ্ধ পরিস্থিতি এমন ভয়াবহ রূপ নিয়েছে।’ মেয়র নির্বাচনের প্রচারপর্বেও নেতানিয়াহুকে গ্রেপ্তার করার প্রতিশ্রুতি দেন মামদানি। তবে তিনি জানিয়েছেন, কোনো বিদেশি রাষ্ট্রনেতাকে গ্রেপ্তারির নির্দেশ দেওয়ার আইনি ক্ষমতা তাঁর রয়েছে কি না, তা স্পষ্ট নয়। তার জন্য আইনি উপদেষ্টাদের সঙ্গে আলোচনায় বসেছেন তিনি। তাঁর কথায়, ‘আইন আমাকে যতটা ক্ষমতা দেবে, নিউ ইয়র্ক সিটিতে আমরা ঠিক ততটাই করব।’  মামদানির এই মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইজরায়েল। রাষ্ট্রসংঘে ইজরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যাননের দাবি, ইজরায়েলের বিরুদ্ধে বিদ্বেষ ছড়িয়ে শিরোনামে আসতে চাইছেন মামদানি। ড্যাননের সাফ কথা, ‘এসব মন্তব্যে কোনো পরিবর্তন হবে না। প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিউ ইয়র্কে আসবেন, রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে ভাষণও দেবেন।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ