Bartaman Logo
৬ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

রাজ্যের ২০ শতাংশ বর্ধিত ডিএ’র টাকা দুর্গাপুজোর আগে মিলবে তো? সংশয়

রাজ্য সরকারি কর্মী এবং পেনশনভোগীরা অক্টোবর থেকে আরও ২০ শতাংশ বর্ধিত হারে ডিএ পাবেন। কিন্তু পুজো বা উৎসবের আগে এই বর্ধিত টাকা তাঁদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে কি না তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।

রাজ্যের ২০ শতাংশ বর্ধিত ডিএ’র টাকা দুর্গাপুজোর আগে মিলবে তো? সংশয়
  • ৬ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য সরকারি কর্মী এবং পেনশনভোগীরা অক্টোবর থেকে আরও ২০ শতাংশ বর্ধিত হারে ডিএ পাবেন। কিন্তু পুজো বা উৎসবের আগে এই বর্ধিত টাকা তাঁদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে কি না তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। বিশেষ করে বেশি চিন্তায় আছেন পেনশনভোগীরা। সাধারণভাবে অক্টোবরের পেনশন ১ নভেম্বর পাওয়ার  কথা। সরকারি কর্মীদের বেতন হয় ওই  মাসের শেষ কাজের দিনের আগের দিন। অক্টোবরের বেতন ও পেনশন নির্ধারিত সময়ে দেওয়া হলে দুর্গাপুজো-লক্ষ্মীপুজো পেরিয়ে যাবে। অতীতে পুজোর মাসে বেতনের দিন—কখনো দিনকয়েক এগিয়ে আনা হলেও, পেনশন প্রাপকদের ক্ষেত্রে তা করা হয়নি। তাঁরা যথারীতি পরবর্তী মাসের প্রথম দিনে পেনশন পেয়েছেন। তাই পেনশনভোগীরা বেশি চিন্তিত। সরকারি দপ্তরের অবসরপ্রাপ্ত কর্মী বা পেনশন প্রাপকের সংখ্যা প্রায় ৩ লক্ষ ২০ হাজার।  গ্রান্ট-ইন-এইড প্রতিষ্ঠানের পেনশন প্রাপকের সংখ্যা প্রায় সাড়ে ৩ লক্ষ।

Advertisement

এবার ১৫ অক্টোবর, দুর্গা-চতুর্থীর দিন থেকে সরকারি অফিসে পুজোর ছুটি শুরু হবে। অফিস খুলবে লক্ষ্মীপুজো পেরিয়ে, ২৭ অক্টোবর। কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানান, তাঁদের দাবি, অক্টোবরের বেতন ও পেনশন দুটিই যেন ১৫ অক্টোবরের আগে দেওয়া হয়। জাতীয়তাবাদী পেনশনার্স অ্যাসোসিয়েশনের মুখ্য আহ্বায়ক মনোজ চক্রবর্তী জানান, পেনশনারদের ক্ষেত্রে পুজোর আগে টাকা পাওয়া বেশি দরকার। কারণ সরকারি কর্মীদের তাও জুলাই মাসে বাৎসরিক বেতন বৃদ্ধি হয়। কিন্তু পেনশন বাড়ে কেবলমাত্র ডিএ বর্ধিত হলে। রাজ্য সরকারি পেনশনের শেষ বৃদ্ধি হয়েছিল গত বছরের এপ্রিলে। আয় এমনিতেই কমে যাওয়ায় পেনশনভোগীদের আর্থিক সংকট চলে। পাশাপাশি, গ্রান্ট-ইন-এইড প্রতিষ্ঠানের পেনশনার এবং যেসব পেনশনভোগীর ব্যাংক অ্যাকাউন্ট কলকাতা পুর এলাকায়—উভয়েরই পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএ-র টাকা পুজোর আগেই মেটানোর দাবি জানানো হয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ