Bartaman Logo
১৮ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

পুলিশ কি কোনো পদক্ষেপ করবে? বিমানবন্দরের ঘটনায় প্রশ্ন অভিষেকের

গত শুক্রবারের ঘটনা। কিন্তু দু’দিন পেরিয়ে গেলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

পুলিশ কি কোনো পদক্ষেপ করবে? বিমানবন্দরের ঘটনায় প্রশ্ন অভিষেকের
  • ২২ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গত শুক্রবারের ঘটনা। কিন্তু দু’দিন পেরিয়ে গেলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার সামাজিক মাধ্যমে এক ব্যক্তির ছবি তুলে ধরে অভিষেক দেখিয়েছেন, বিমানবন্দরে তাঁর নামার সময় যাঁরা বিক্ষোভ দেখাচ্ছিলেন, তাঁদের একজনের হাতে রহস্যজনক একটি বস্তু ছিল। ছবিতেই সেটি আংশিক দেখা গিয়েছে। এরপরই অভিষেকের প্রশ্ন, ওই ছবি দেখার পরও রাজ্য পুলিশ কি কোনো পদক্ষেপ করবে? পাশাপাশি, সেদিন বিমানবন্দরে গন্ডগোলের সময় উপস্থিত থাকা ওই ব্যক্তি যে বিজেপি করেন এবং বিজেপি নেতাদের সঙ্গে তাঁর যে ছবি রয়েছে, তাও তুলে ধরেন অভিষেক। তাঁর অভিযোগ, এই ঘটনার পিছনে কারা ছিল এবং কীভাবে নির্বাচিত জনপ্রিতিনিধিদের উপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়, তা দিনের আলোর মতো পরিষ্কার। 

Advertisement

প্রসঙ্গত, গত শুক্রবার রাতে দিল্লি থেকে কলকাতায় আসেন অভিষেক। তাঁর আসার আগে বিমানবন্দরে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে ব্যাপক গন্ডগোল, হাতাহাতি হয়। এই ঘটনায় ইতিমধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। যদিও তৃণমূলের অভিযোগ, এক ব্যক্তির হাতে আগ্নেয়ান্ত্রের মতো কিছু একটা দেখা গিয়েছে। অভিষেকের উপর হামলা চালানোর উদ্দেশ্য ছিল ওই ব্যক্তির। কিন্তু তাঁকে পুলিশ গ্রেপ্তার করেনি।

Advertisement
সম্পর্কিত সংবাদ