Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

এবার ‘ফিফথ জেনারেশন’ স্টেল্থ যুদ্ধবিমান তৈরি হবে ভারতেই? প্রস্তাব পুতিনের

পুতিনের প্রস্তাবে ভারতেই তৈরি হবে ফিফথ জেনারেশন স্টেল্থ যুদ্ধবিমান। রাশিয়ার সঙ্গে যৌথ উদ্যোগের সম্ভাবনা। বিস্তারিত পড়ুন।

এবার ‘ফিফথ জেনারেশন’ স্টেল্থ যুদ্ধবিমান তৈরি হবে ভারতেই? প্রস্তাব পুতিনের
  • ৬ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: এবার ভারতেই তৈরি হবে ফিফথ জেনারেশন স্টেল্থ ফাইটার জেট? তাও আবার রাশিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে? রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইঙ্গিতে সেই সম্ভাবনাই প্রবল হয়ে উঠেছে। জানা যাচ্ছে, পঞ্চম প্রজন্মের রুশ যুদ্ধবিমান সু-৫৭ জেটের আধুনিকীকরণে ভারতের সঙ্গে যৌথ উদ্যোগ গড়ে তোলারই প্রস্তাব দিয়েছেন তিনি। দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব নতুন কিছু নয়। বিগত বেশ কয়েক দশক ধরে ভারতে প্রতিরক্ষা সামগ্রী সরবরাহ করে আসছে মস্কো। ইউক্রেন যুদ্ধের সময় সেই সরবরাহে অবশ্য খানিক ভাটা পড়ে। যদিও এবার একেবারে অত্যাধুনিক যুদ্ধবিমান বানানোর জন্য সরাসরি রাশিয়ার প্রেসিডেন্টের কাছ থেকে প্রস্তাব বিশেষ গুরুত্ব বহন করছে।

Advertisement

বৃহস্পতিবার রাতে আন্তর্জাতিক বিভিন্ন নিউজ এজেন্সির সঙ্গে কথা বলার সময় পুতিন ভারত-রাশিয়া প্রতিরক্ষা ও সেনা চুক্তির প্রসঙ্গ তোলেন। বলেন, ‘সু-৫৭-এর ক্ষেত্রে বলতে পারি, আমাদের দীর্ঘদিনের বন্ধু ভারতকে বলব যৌথভাবে পঞ্চম প্রজন্মের ওই যুদ্ধবিমান উন্নীতকরণের পদক্ষেপ নেওয়া হোক। আমার মনে হয় এটাই সঠিক সময়। অবশ্য আমার বন্ধু ভারত বলছে যে তারা দেখবে।’ তিনি এও বলেন, এটা পুরোপুরি রাশিয়া নির্মিত সরঞ্জাম। তবে আগামী দিনে ভারত যদি এই যুদ্ধবিমান চায়, তাহলে যৌথভাবে সেই পদক্ষেপ করতে রাশিয়া প্রস্তুত। নয়াদিল্লির তরফে অবশ্য এব্যাপারে কোনো প্রতিক্রিয়া মেলেনি। জানা যাচ্ছে, হিন্দুস্তান এরোনটিকস লিমিটেড (হ্যাল) বর্তমানে সুখোই ডিজাইন ব্যুরোর সঙ্গে আলোচনা চালাচ্ছে। অভিজ্ঞ মহলের অভিমত, রাশিয়ার এই প্রস্তাবে খুব শীঘ্রই সায় দেবে ভারত।

Advertisement
সম্পর্কিত সংবাদ