Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

ফ্রিজ অ্যাকাউন্ট খুলে দেবে আমেরিকা? দাবি তেহরানের

ইরানের যে সব সম্পত্তি ফ্রিজ করা হয়েছে, সেগুলি মুক্ত করার বিষয়ে আমেরিকা সম্মত হয়েছে। এমনই দাবি করলেন তেহরানের এক শীর্ষ আধিকারিক।

ফ্রিজ অ্যাকাউন্ট খুলে দেবে আমেরিকা? দাবি তেহরানের
  • ১২ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

দুবাই: ইরানের যে সব সম্পত্তি ফ্রিজ করা হয়েছে, সেগুলি মুক্ত করার বিষয়ে আমেরিকা সম্মত হয়েছে। এমনই দাবি করলেন তেহরানের এক শীর্ষ আধিকারিক। কাতার ও বেশ কয়েকটি দেশের অ্যাকাউন্টে ওই সম্পত্তিগুলি রয়েছে। ইসলামাবাদে ইরান ও আমেরিকার মধ্যে আলোচনা চলাকালীন ওয়াশিংটনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে ইরান। হরমুজ প্রণালী খুলে দেওয়ার সঙ্গেও এই পদক্ষেপের যোগ রয়েছে বলে দাবি তাদের। এই বিষয়টিকে ‘আন্তরিকতা’র লক্ষণ হিসাবে দেখা হচ্ছে বলেই জানিয়েছেন ওই আধিকারিক। যদিও এই বিষয়ে  আমেরিকার এক আধিকারিক পালটা জানিয়েছেন, ইরানের এমন দাবির কোনোরকম ভিত্তি নেই। তবে তেহরানের সম্পত্তি ‘আনফ্রিজ’ করার বিষয়ে ওয়াশিংটন কোনো সিদ্ধান্ত নেয়নি বলে দাবি ওই মার্কিন আধিকারিকের।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ