Bartaman Logo
১৬ আগস্ট, ২০২৬

দিল্লিতে কনস্টেবলের গুলিতে ঝাঁঝরা স্ত্রী, মথুরায় খুন যুবককে

সাংসারিক বিবাদ ও পরকীয়ার জেরে পৃথক ঘটনায় খুন দুজন। রাজধানীতে কনস্টেবলের গুলিতে প্রাণ হারিয়েছেন তাঁর স্ত্রী।

দিল্লিতে কনস্টেবলের গুলিতে ঝাঁঝরা স্ত্রী, মথুরায় খুন যুবককে
  • ১৪ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: সাংসারিক বিবাদ ও পরকীয়ার জেরে পৃথক ঘটনায় খুন দুজন। রাজধানীতে কনস্টেবলের গুলিতে প্রাণ হারিয়েছেন তাঁর স্ত্রী। অপর ঘটনায় উত্তরপ্রদেশের মথুরায় এক পারিবারিক অনুষ্ঠানে তুতো ভাইয়ের গুলিতে মৃত্যুর কোলে ঢলে পড়লেন যুবক। সোমবার সকালে পূর্ব দিল্লির কল্যাণপুরে অভিযুক্ত পুলিশ কনস্টেবল মণীশ ভাটি তাঁর স্ত্রীকে প্রকাশ্যে রাস্তায় গুলি করেন। পুলিশ জানিয়েছে, মণীশ তাঁর স্ত্রীকে নিয়ে স্কুটারে চেপে যাচ্ছিলেন। মাঝ রাস্তায় দু’জনের মধ্যে বচসা বাধে। 

Advertisement

স্কুটার থামিয়ে তাঁদের ঝগড়া চলতে থাকে। এরপর আচমকাই মণীশ তাঁর স্ত্রীকে গুলি করে পালিয়ে যান। চার-পাঁচজন পথচারী রক্তাক্ত মহিলাকে অটোরিকশয় চাপিয়ে লালবাহাদুর শাস্ত্রী হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসা চলাকালে মহিলার মৃত্যু হয়। অভিযুক্তের খোঁজে চিরুনি তল্লাশি চালাচ্ছে পুলিশ। এদিকে মথুরায় তুতো ভাইকে খুনের অভিযোগে পবন চৌধুরী নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর কাছে লাইসেন্সপ্রাপ্ত পিস্তলটিও উদ্ধার হয়েছে। অভিযোগ, পবনের স্ত্রীর সঙ্গে তাঁর খুড়তুতো ভাইয়ের অবৈধ সম্পর্ক ছিল। এই সন্দেহ থেকেই তাঁকে খুন করে পবন। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ