Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

বিবাদের জেরে কুপিয়ে খুন স্ত্রী এবং ছেলেকে, আত্মঘাতীর চেষ্টা অভিযুক্তের

বিবাদের জেরে প্রাণ হারালেন স্ত্রী এবং বড় ছেলে। কাটারি দিয়ে কুপিয়ে নিজে বিষ খেয়ে আত্মঘাতীর চেষ্টার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে

বিবাদের জেরে কুপিয়ে খুন স্ত্রী এবং ছেলেকে, আত্মঘাতীর চেষ্টা অভিযুক্তের
  • ২০ মার্চ, ২০২৬ ১১:০৩
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: বিবাদের জেরে প্রাণ হারালেন স্ত্রী এবং বড় ছেলে। কাটারি দিয়ে কুপিয়ে নিজে বিষ খেয়ে আত্মঘাতীর চেষ্টার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। কাটারির আঘাতে ছোট ছেলেও গুরুতর জখম হয়। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার গভীর রাতে উলুবেড়িয়া থানার বাণীতলায়। মৃতদের নাম অপর্ণা মুখোপাধ্যায় (৩৮) ও প্রণব মুখোপাধ্যায় (১৮)।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর চল্লিশের প্রদীপ মুখোপাধ্যায় স্ত্রী, দুই ছেলে ও মাকে নিয়ে থাকতেন ওই এলাকায়। বেশ কিছুদিন ধরে সাংসারিক বিবাদ চলছিল তাদের মধ্যে। গতকাল সকাল থেকেই স্ত্রী ও ছেলেদের সঙ্গে প্রদীপের বিবাদ চলছিল।  বিবাদ চরমে উঠে যাওয়ায় রাতে স্ত্রী অপর্না ও দুই ছেলে কে নিয়ে ঘরের মধ্যে ঘুমোতে যান তিনি। ঠিক সেই সময় প্রদীপ ঘরের টালি খুলে ঘরের মধ্যে ঢুকে ঘুমন্ত অবস্থায় স্ত্রী ও বড় ছেলেকে কাটারি দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। ছোট ছেলে আবির সেই সময় প্রাণ বাঁচাতে  ঘর থেকে বেরিয়ে ছুঁটে পালাতে যায়, কিন্তু সেইসময়  তাকেও কাটারি ছুড়ে মারে প্রদীপ। কাটারির আঘাতে সে আহত হয়।

এরপর প্রদীপ নিজে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে। খবর পেয়ে উলুবেড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে  মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। আহত প্রদীপ ও আবিরকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। প্রদীপের মা কৃষ্ণা মুখোপাধ্যায়কে আটক করে পুলিশ। সঙ্গে ঘটনার তদন্তও শুরু হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ