Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬

দলিত মন্ত্রী হয়ে আরএসএস নিয়ে প্রশ্ন কেন? পদ্ম সাংসদের নিশানায় খাড়্গে-পুত্র প্রিয়ঙ্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) বনাম কংগ্রেস সংঘাত ক্রমশ চড়ছে। কিছুদিন আগেই এই হিন্দুত্ববাদী সংগঠনের প্রধান মোহন ভাগবতকে চিঠি লিখেছিলেন কর্ণাটকের স্বরাষ্ট্র মন্ত্রী প্রিয়ঙ্ক খাড়্গে।

দলিত মন্ত্রী হয়ে আরএসএস নিয়ে প্রশ্ন কেন? পদ্ম সাংসদের নিশানায় খাড়্গে-পুত্র প্রিয়ঙ্ক
  • ১৯ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) বনাম কংগ্রেস সংঘাত ক্রমশ চড়ছে। কিছুদিন আগেই  এই হিন্দুত্ববাদী সংগঠনের প্রধান মোহন ভাগবতকে চিঠি লিখেছিলেন কর্ণাটকের স্বরাষ্ট্র মন্ত্রী প্রিয়ঙ্ক খাড়্গে। তাতে বেজায় চটেছে পদ্মশিবির। বিজেপি সাংসদ রমেশ জিগাজিনাগির প্রশ্ন,  কর্ণাটকের দলিত পুলিশমন্ত্রী প্রিয়ঙ্ক আরএসএস নিয়ে এতো প্রশ্ন তুলছেন কেন? তাঁর বাবা কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। সেই কারণেই কর্ণাটকে পুলিশ মন্ত্রীর পদ পেয়েছেন প্রিয়ঙ্ক। আরএসএস নিয়ে প্রশ্ন না তুলে তাঁর নিজের কাজে মন দেওয়া উচিৎ। এরপর হুঁশিয়ারির সুরে বিজেপি সাংসদ জানিয়েছেন, আরএসএসের পথে যে আসবে, সে টিকতে পারবে না। অকারণে তিনি সংঘ নিয়ে মাথা ঘামাচ্ছেন। একজন দলিত হয়ে আরএসএস নিয়ে তাঁর এতো মাথা ঘামানোর কী আছে? ঘটনাচক্রে বিজেপির এই সাংসদ নিজেও দলিত সম্প্রদায়ের। ফলে তার এই বক্তব্য ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। এনিয়ে প্রিয়ঙ্কের প্রতিক্রিয়া, হতাশা থেকেই কি উনি এই মন্তব্য করেছেন?

Advertisement

গত সোমবার আরএসএস সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে সংঘ প্রধান মোহন ভাগবতকে চিঠি লিখেছিলেন প্রিয়ঙ্ক। সেখানে ওই সংগঠনকে নথিভুক্ত করা থেকে শুরু করে  আরএসএসের আইনি বৈধতা, আয়ের উৎস, লেনদেন, সম্পত্তি সহ একাধিক বিষয় জানতে চেয়েছিলেন তিনি। এবার তাঁর সুরে সুর মেলালেন প্রবীণ কংগ্রেস নেতা হুসেন ডালওয়াই। তিনি জানিয়েছেন, আরএসএসের নথিভুক্তকরণ, আর্থিক লেনদেন ও সাংগঠনিক দায়বদ্ধতা নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন উঠছে। তাই আরএসএসের তহবিলের টাকা কোথায় আসছে, কোথায় খরচ হচ্ছে—সেই তথ্য পেতে নিরপেক্ষ তদন্ত দরকার। স্বচ্ছতার স্বার্থে এইগুলি প্রকাশ্যে আসা জরুরি।

Advertisement
সম্পর্কিত সংবাদ