Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বিজেপি কেন মানুষের শত্রু? বই প্রকাশ করে বোঝাচ্ছে সিপিএম!

গত কয়েকদিন সমাজের বামমনস্ক বিশিষ্ট থেকে অধ্যাপক, শিল্পীরা বিভিন্ন সভায় বারবার বলেছেন, তৃণমূলের বিরুদ্ধাচরণ তো করতেই হবে। তার সঙ্গে বিজেপির বিরুদ্ধে প্রচারও বাড়াতে হবে।

বিজেপি কেন মানুষের শত্রু? বই প্রকাশ করে বোঝাচ্ছে সিপিএম!
  • ২৮ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গত কয়েকদিন সমাজের বামমনস্ক বিশিষ্ট থেকে অধ্যাপক, শিল্পীরা বিভিন্ন সভায় বারবার বলেছেন, তৃণমূলের বিরুদ্ধাচরণ তো করতেই হবে। তার সঙ্গে বিজেপির বিরুদ্ধে প্রচারও বাড়াতে হবে। সে-কথা নেতৃত্বও মেনে নিয়েছেন। এবার বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি বিরোধী প্রচার পুস্তিকা প্রকাশ করল সিপিএম। নাম রাখা হয়েছে, ‘বিজেপি কেন জনগণের শত্রু?’ 

Advertisement

সেই পুস্তিকায় স্বাধীনতা সংগ্রাম ও দেশভাগে আরএসএসের ভূমিকা থেকে মনুবাদী চিন্তা, এর পাশাপাশি সাম্প্রদায়িক দাঙ্গা থেকে সংসদীয় গণতন্ত্রে কেন বিজেপি একটি বিপদ, এরকম বেশকিছু বিষয় তুলে ধরা হয়েছে। তিনটি অনুচ্ছেদ রাখা হয়েছে তৃণমূলের বিরুদ্ধে। পুস্তিকা নিয়ে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেছেন, ‘নির্বাচনের প্রাথমিক প্রচার হিসেবে এই বই। তৃণমূলকে তল্লাশি করলেও কিন্তু বিজেপি-আরএসএস বিরোধী কোনো বই পাওয়া যাবে না। লড়াইটা মতাদর্শগত।’ 
এই বিষয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছেন তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী। পুস্তিকাটির বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘সবই ভালো। গণতন্ত্রে শাসকের বিরুদ্ধে প্রচারের অধিকার সকলেরই আছে। কিন্তু এই বিজেপি বিরোধিতার কথা ভোটের দিন সিপিএমের মনে থাকে না। না-হলে মহম্মদ সেলিমকে পাশে বসিয়ে অশোক ভট্টাচার্য আক্ষেপ করতেন না, গত নির্বাচনগুলোতে কমরেডরা বিজেপিকে ভোট দিয়েছেন কীভাবে, তা নিয়ে! শুধু বলব, ভোটের দিন তাঁরা যেন ব-এর নীচে বিন্দু না বসান।’

Advertisement
সম্পর্কিত সংবাদ