Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

শাহের পথে জমায়েত কেন, সাসপেন্ড ডিসি সহ ৪ অফিসার

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রোড শোতে অবৈধ জমায়েত ও স্লোগানের জেরে আইন-শৃঙ্খলা ভেঙে পড়েছে! এই যুক্তি দেখিয়ে রোড শো’র আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা কলকাতা পুলিশের এক ডেপুটি কমিশনার সহ ৪ পুলিশ অফিসারকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন।

শাহের পথে জমায়েত কেন, সাসপেন্ড ডিসি সহ ৪ অফিসার
  • ৫ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রোড শোতে অবৈধ জমায়েত ও স্লোগানের জেরে আইন-শৃঙ্খলা ভেঙে পড়েছে! এই যুক্তি দেখিয়ে রোড শো’র আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা কলকাতা পুলিশের এক ডেপুটি কমিশনার সহ ৪ পুলিশ অফিসারকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন। শনিবার এই মর্মে মুখ্যসচিব ও কলকাতার পুলিশ কমিশনারকে একটি চিঠি দিয়েছে কমিশন। তাতে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, কলকাতার দক্ষিণ ডিভিশনের ডেপুটি কমিশনার (২) সিদ্ধার্থ দত্ত, আলিপুর থানার অফিসার ইন-চার্জ প্রিয়াঙ্কর চক্রবর্তী, অতিরিক্ত অফিসার ইন-চার্জ চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায় ও সার্জেন্ট সৌরভ চৌধুরীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Advertisement

গত বৃহস্পতিবার চার বিজেপি প্রার্থীকে রোড শো করে মনোনয়ন জমা করাতে নিয়ে গিয়েছিলেন অমিত শাহ। হাজরা মোড় পর্যন্ত সেই ‘যাত্রা’র সময় রাস্তার পাশ থেকে বিজেপি বিরোধী আওয়াজ ওঠে। তার জেরে রীতিমতো স্লোগান যুদ্ধে জড়িয়ে পড়েন বিজেপি ও তৃণমূলের কর্মী-সমর্থকরা। কালীঘাটের সেই জমায়েত ‘অবৈধ’ বলে অভিযোগ ওঠে। কিছুক্ষণের জন্য অবরুদ্ধ হয় পথ। ক্ষুব্ধ হন অমিত শাহ। তারপরই নড়েচড়ে বসে কমিশন। ঘটনার রিপোর্ট তলব করে তারা। সেই রিপোর্টে সন্তুষ্ট না হয়ে চারজন পুলিশ অফিসারকে সাসপেন্ড করেছে কমিশন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওই চার পুলিশ আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে আজ, রবিবার সকাল ১১টার মধ্যে তার কমপ্লায়েন্স রিপোর্ট দাখিল করতে হবে নির্বাচন কমিশনে। একইসঙ্গে দক্ষিণ ডিভিশনের ডিসি (২) এবং আলিপুর থানার ওসি ও অতিরিক্ত ওসি পদে শীঘ্রই অফিসার নিযুক্ত করারও নির্দেশও দেওয়া হয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ