Bartaman Logo
১৫ আগস্ট, ২০২৬

কারুর পদপিষ্ট মামলায় হাইকোর্টের রায় খারিজ, ‘সরকার কেন চাকরি দিতে পারবে না?’

শুক্রবার কারুর পদপিষ্ট মামলায় মাদ্রাজ হাইকোর্টের রায় খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। ২০২৫ সালের ২৭ সেপ্টেম্বর তামিলনাড়ুর কারুরে সুপারস্টার বিজয়ের র‌্যালিতে পদপিষ্টের ঘটনা ঘটে। মৃত্যু হয়েছিল ৪১ জনের।

কারুর পদপিষ্ট মামলায় হাইকোর্টের রায় খারিজ, ‘সরকার কেন চাকরি দিতে পারবে না?’
  • ১৫ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: শুক্রবার কারুর পদপিষ্ট মামলায় মাদ্রাজ হাইকোর্টের রায় খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। ২০২৫ সালের ২৭ সেপ্টেম্বর তামিলনাড়ুর কারুরে সুপারস্টার বিজয়ের র‌্যালিতে পদপিষ্টের ঘটনা ঘটে। মৃত্যু হয়েছিল ৪১ জনের। মুখ্যমন্ত্রী হওয়ার পর গত ১০ জুলাই মৃতদের পরিবারের একজন করে সদস্যকে সরকারি চাকরি দেওয়ার কথা ঘোষণা করেন বিজয়। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল মাদ্রাজ হাইকোর্টে। গত ২৭ জুলাই উচ্চ আদালত সেই মামলায় তামিলনাড়ু সরকারের বিপক্ষে রায় দেয়। সেই রায় আজ বাতিল করে দিল সুপ্রিম কোর্টের বিচারপতি জে পি পার্দিওয়ালা ও বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চ।

Advertisement

মাদ্রাজ হাইকোর্টের পর্যবেক্ষণ ছিল, পদপিষ্টের ঘটনায় সরকারি চাকরি দেওয়া হলে অন্যান্য দুর্ঘটনাতে একই দাবি উঠবে। ইতিমধ্যেই বিভিন্ন সরকারি দপ্তর থেকে বহু মানুষের ক্ষতিপূরণ পাওনা রয়েছে। পাশাপাশি বাজি কারখানা ও গাড়ি দুর্ঘটনায় মৃতদের প্রসঙ্গ উল্লেখ করে আদালত বলেছিল, এসব ক্ষেত্রে আর্থিক সাহায্য দেওয়াই দস্তুর, চাকরি নয়! যদিও এদিন সুপ্রিম কোর্টের বিচারপতিদ্বয় মামলাকারীর উদ্দেশে বলেন, ‘সরকারের নীতিকে প্রশ্ন করার আপনি কে? ধরুন এই ঘটনায় কোনো পরিবারের একমাত্র উপার্জনকারীর মৃত্যু হয়েছে, তাঁর ছেলে বা মেয়েকে চাকরি দেওয়া কি সরকারের কর্তব্য নয়?’

Advertisement
সম্পর্কিত সংবাদ