Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / ব্যবসা

বাড়ল পাইকারি মুদ্রাস্ফীতির হার

পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির জেরে জ্বালানি, বিদ্যুৎ ও উৎপাদিত সামগ্রীর দর আরও ঠেলে তুলল পাইকারি মুদ্রাস্ফীতি। মার্চ মাসে তা পৌঁছল ৩.৮৮ শতাংশে। এই নিয়ে টানা পাঁচ মাস ঊর্ধ্বমুখী থাকল পাইকারি মূল্য সুচক (ডব্লুপিআই) ভিত্তিক মুদ্রাস্ফীতি।

বাড়ল পাইকারি মুদ্রাস্ফীতির হার
  • ১৬ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির জেরে জ্বালানি, বিদ্যুৎ ও উৎপাদিত সামগ্রীর দর আরও ঠেলে তুলল পাইকারি মুদ্রাস্ফীতি। মার্চ মাসে তা পৌঁছল ৩.৮৮ শতাংশে। এই নিয়ে টানা পাঁচ মাস ঊর্ধ্বমুখী থাকল পাইকারি মূল্য সুচক (ডব্লুপিআই) ভিত্তিক মুদ্রাস্ফীতি। গত ফেব্রুয়ারি মাসে তা ছিল ২.১৩ শতাংশ। গত বছরের মার্চে ২.২৫ শতাংশ। বুধবার শিল্পমন্ত্রকের বিবৃতিতে জানানো হয়েছে, অপরিশোধিত তেল, প্রাকৃতিক গ্যাস, অন্যান্য উৎপাদিত পণ্য, খাদ্য-বহির্ভূত সামগ্রী, মৌলিক ধাতু ও খাদ্যদ্রব্যের দাম বেড়েছে। এরফলেই মার্চে মুদ্রাস্ফীতি বেড়েছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ