নয়াদিল্লি: খাদ্যপণ্য এবং জ্বালানির দাম বেড়েছে। এর জেরে সেপ্টেম্বরে পাইকারি মুদ্রাস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ১১.৩৯ শতাংশ। আগস্টে এই হার ছিল ৯.৯২ শতাংশ। বুধবার সামনে এসেছে পাইকারি মুদ্রাস্ফীতি সংক্রান্ত পরিসংখ্যান। তাতে দেখা যাচ্ছে, খাদ্যপণ্যের পাইকারি দাম সবেচেয়ে বেশি বেড়েছে। আগস্টে এই হার ছিল ৭.০৫ শতাংশ। সেপ্টেম্বরে তা বেড়ে দাঁড়িয়েছে ৮.৬৬ শতাংশ। ডেয়ারি, বেকারি, কনফেকশনারি পণ্যের মতো ম্যানুফ্যাকচারড পণ্যের দামও আগস্টের থেকে বেড়েছে। আগস্টে এই হার ছিল ৮.৩৭ শতাংশ। সেপ্টেম্বরে সেই হার দাঁড়ায় ৯.৭৬ শতাংশ। জ্বালানি এবং শক্তিক্ষেত্রের পাইকারি মুদ্রাস্ফীতিও ২২.৯৩ শতাংশ থেকে বেড়ে ২৫.৮৫ শতাংশ হয়েছে।
Advertisement



