Bartaman Logo
১৫ আগস্ট, ২০২৬
বর্তমান / ব্যবসা

জুলাইয়ে কমল পাইকারি মুদ্রাস্ফীতি

পাইকারি বাজারে জুন মাসে মুদ্রাস্ফীতির হার ছিল ৯.৮৭ শতাংশ। জুলাইয়ে তা সামান্য কমে হল ৯.৭৮ শতাংশ। জ্বালানি, বিদ্যুৎ ও খাদ্যদ্রব্য কিছুটা সস্তা হওয়ায় পাইকারি বাজারে যৎসামান্য হলেও স্বস্তির আভাস মিলছে।

জুলাইয়ে কমল পাইকারি মুদ্রাস্ফীতি
  • ১৫ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: পাইকারি বাজারে জুন মাসে মুদ্রাস্ফীতির হার ছিল ৯.৮৭ শতাংশ। জুলাইয়ে তা সামান্য কমে হল ৯.৭৮ শতাংশ। জ্বালানি, বিদ্যুৎ ও খাদ্যদ্রব্য কিছুটা সস্তা হওয়ায় পাইকারি বাজারে যৎসামান্য হলেও স্বস্তির আভাস মিলছে। ২০২৫ সালের অক্টোবরের পর এই প্রথম পাইকারি মূল্য 

Advertisement

সূচকের (ডব্লুপিআই) মুদ্রাফীতির মাসিক হার নিম্নমুখী হল। তবে উৎপাদন ক্ষেত্রে চড়া মুদ্রাস্ফীতি অব্যাহত রয়েছে। আবার, চলতি সপ্তাহের শুরুতে প্রকাশিত খুচরো মুদ্রাস্ফীতির পরিসংখ্যানের 
বিপরীতেই হেঁটেছে পাইকারি মূল্য সূচক। কারণ, সেই পরিসংখ্যান অনুযায়ী, খাদ্যপণ্যের উচ্চমূল্যের কারণে খুচরো মূল্যস্ফীতি জুনে ৪.৩৮ শতাংশ থেকে জুলাইয়ে বেড়ে ৪.৪৫ শতাংশে দাঁড়িয়েছে। বিগত ১৯ মাসের মধ্যে খুচরো মুদ্রাস্ফীতির এই হার সর্বোচ্চ।
শুক্রবার সরকারের প্রকাশিত ডব্লুপিআই তথ্য বলছে, জুন মাসে জ্বালানি ও বিদ্যুতের মুদ্রাস্ফীতি ছিল ২৭.৪১ শতাংশ। জুলাইয়ে তা কমে হয়েছে ২০.০৫ শতাংশ। জুনে খাদ্যদ্রব্যের মুদ্রাস্ফীতির হার ছিল ৫.৪৯ শতাংশ। জুলাইয়ে সেটিও সামান্য কমে হয়েছে ৫.৪৪ 
শতাংশ। যদিও উৎপাদন ক্ষেত্রে দাম ফের মাথাচাড়া দিয়েছে। জুন মাসে ৭.৪৮ শতাংশ থেকে জুলাই তা বেড়ে হয়েছে ৮.২৯ শতাংশ। ফলে অস্বস্তি বাড়ছে কেন্দ্রের।

Advertisement
সম্পর্কিত সংবাদ