নিউইয়র্ক, ১৯ জুলাই: চার বছরের অপেক্ষার অবসান। আজ বিশ্ব ফুটবল পেতে চলেছে এইবারের ফিফার চ্যাম্পিয়ন। এদিন নিউ ইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে ইউরোপের শক্তিশালী স্পেন এবং বিধ্বংসী লিও মেসির আর্জেন্তিনা।
নিউইয়র্ক, ১৯ জুলাই: চার বছরের অপেক্ষার অবসান। আজ বিশ্ব ফুটবল পেতে চলেছে এইবারের ফিফার চ্যাম্পিয়ন। এদিন নিউ ইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে ইউরোপের শক্তিশালী স্পেন এবং বিধ্বংসী লিও মেসির আর্জেন্তিনা।
এই বছরের বিশ্বকাপের শেষ ম্যাচ ঘিরে ইতিমধ্যেই উন্মাদনায় মেতে উঠেছেন বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমীরা। দুই দলই পুরো টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছে তাদের সমর্থকদের। সেমিফাইনালে স্পেন ২-০ গোলে হারিয়েছে ফ্রান্সকে। অন্যদিকে ইংল্যান্ডকে ২-১ গোলে পরাজিত করে ফের বিশ্বকাপের ফাইনালে উঠেছে লিওরা। ফলে ফর্ম এবং আত্মবিশ্বাস, দুই দিক থেকেই এগিয়ে রয়েছে এই দুই দল। আজকের ফাইনালে সবচেয়ে বড়ো আকর্ষণ হতে চলেছে দুই প্রজন্মের লড়াই। একদিকে বিশ্ব ফুটবলের জীবন্ত কিংবদন্তি লিও মেসি, অন্যদিকে স্পেনের তরুণ খেলোয়াড় লামিনে ইয়ামাল। অভিজ্ঞতা এবং তারুণ্যের এই দ্বৈরথই বিশ্বকাপ ফাইনালকে আরও রোমাঞ্চকর করে তুলেছে। আর্জেন্তিনার সামনে রয়েছে ইতিহাস গড়ার সুযোগ। যেখানে আজ জয় পেলেই পরপর দুইবছর বিশ্বকাপ জয়ের কৃতিত্ব অর্জন করবে মেসিরা। অপরদিকে ২০১০ সালের পর ফের বিশ্বকাপের ট্রফি ছুঁয়ে দেখার স্বপ্ন নিয়ে মাঠে নামবে স্পেন। দীর্ঘ ১৬ বছরের অপেক্ষার পর আজ জয়ের লক্ষ্যে স্পেন। আজকের এই ম্যাচ সম্মান, গৌরব এবং বিশ্বসেরার মুকুট জয়ের। শেষ বাঁশি বাজার পর কার হাতে উঠবে সোনালি ট্রফি? মেসির আর্জেন্তিনা কি ধরে রাখবে বিশ্বসেরার আসন, নাকি লামিনে ইয়ামালদের স্পেন লিখবে নতুন ইতিহাস? সেই অপেক্ষাতেই এখন গোটা বিশ্ব।
আজকের ম্যাচের সময়
আর্জেন্তিনা-স্পেন (শুরু ভারতীয় সময় রাত ১২টা ৩০ মিনিটে)