Bartaman Logo
১১ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

ফিফার সেমিফাইনালের মহারণে কে কার মুখোমুখি, জানুন বিস্তারিত

ফিফা বিশ্বকাপের সময় যত এগোচ্ছে, ততই বাড়ছে উত্তেজনার পারদ। কোয়ার্টার ফাইনালের প্রত্যেকটি ম্যাচ ছিল হাড্ডাহাড্ডির

ফিফার সেমিফাইনালের মহারণে কে কার মুখোমুখি, জানুন বিস্তারিত
  • ১২ জুলাই, ২০২৬ ১২:০১
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফিফা বিশ্বকাপের সময় যত এগোচ্ছে, ততই বাড়ছে উত্তেজনার পারদ। কোয়ার্টার ফাইনালের প্রত্যেকটি ম্যাচ ছিল হাড্ডাহাড্ডির। রুদ্ধশ্বাস এই ম্যাচেগুলির সাক্ষী ছিলেন গোটা বিশ্বের ফুটবলপ্রেমীরা। টানটান উত্তেজনার কোয়ার্টার ফাইনাল পর্ব শেষ হতেই স্পষ্ট হয়ে গেল শেষ চারের ছবি। একের পর এক লড়াই অতিক্রম করে অবশেষে শেষ চারে অর্থাৎ সেমিফাইনালে নিজেদের নাম নিশ্চিত করল ফ্রান্স, ইংল্যান্ড, আর্জেন্তিনা, স্পেন। কোয়ার্টার ফাইনালে মরক্কোকে হারিয়ে শেষ চারে নিজেদের টিকিট নিশ্চিত করে ফ্রান্স। পাশাপাশি বেলজিয়ামের বিরুদ্ধে খেলে নাটকীয় জয়ে সেমিফাইনালে পৌঁছয় স্পেন। অন্যদিকে নরওয়ের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচ খেলে শেষ চারের টিকিট নিজেদের ঘরে নিয়ে যায় ইংল্যান্ড। এরপর আজ সুইৎজারল্যান্ডকে হারিয়ে শেষ চারে নিজেদের নাম নথিভুক্ত করল লিও মেসির দল অর্থাৎ আর্জেন্তিনা। 
সেমিফাইনালের মহারণে কে কার বিপক্ষে খেলবে, দেখে নিন এক নজরে
ফ্রান্স-স্পেন ( ১৪ জুলাই, শুরু ভারতীয় সময় রাত ১২টা ৩০ মিনিটে)
ইংল্যান্ড-আর্জেন্তিনা ( ১৫ জুলাই, শুরু ভারতীয় সময় রাত ১২টা ৩০ মিনিটে)

Advertisement

বিশ্বকাপের শেষ চারের লড়াইয়ে এখন উত্তেজনা তুঙ্গে। কে পাবে ফাইনালের টিকিট, এবং কে এক ধাপ এগিয়ে যাবে বিশ্বসেরার মুকুটের দিক, সেদিকেই তাকিয়ে এখন গোটা বিশ্ব। 

Advertisement
সম্পর্কিত সংবাদ