Bartaman Logo
৮ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

আইএসএফ কর্মীর বাড়িতে সাদা থান, চিঠিতে প্রাণনাশের হুমকি

পিফা গ্রাম পঞ্চায়েতের খিদিরপুর এলাকায় এক আইএসএফ কর্মী শাহিদ হাসান মোল্লাকে প্রাণনাশের হুমকি! সোমবার সকালে বাড়ির সদর দরজা খুলে ওই কর্মীর পরিবারের সদস্যদের চোখে পড়ে একটি সাদা থান।

আইএসএফ কর্মীর বাড়িতে সাদা থান, চিঠিতে প্রাণনাশের হুমকি
  • ২২ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বসিরহাট: পিফা গ্রাম পঞ্চায়েতের খিদিরপুর এলাকায় এক আইএসএফ কর্মী শাহিদ হাসান মোল্লাকে প্রাণনাশের হুমকি! সোমবার সকালে বাড়ির সদর দরজা খুলে ওই কর্মীর পরিবারের সদস্যদের চোখে পড়ে একটি সাদা থান। প্রথমে বিষয়টিকে তাঁরা গুরুত্ব না দিলেও পরে দেখা যায় থানটির সঙ্গে একটি হাতে লেখা চিঠিও রয়েছে। সেই চিঠিতে শাহিদকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার হুমকি রয়েছে। তা দেখে ওই পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। সোমবার রাতে পরিবারের সদস্যরা থান কাপড় ও হুমকির চিঠি নিয়ে বসিরহাট থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। তারপর বসিরহাট থানার পুলিশ শাহিদের বাড়িতে যায়। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে হুমকির চিঠি ও অন্যান্য প্রমাণ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে পুলিশ।ঘটনার পর আতঙ্কিত শাহিদের মা বলেন, সকালে দরজা খুলে দেখি, বাড়ির সামনে সাদা থান পড়ে রয়েছে। খুলে দেখি, আমার ছেলেকে মেরে ফেলার হুমকি লেখা আছে। আমার ধারণা এর পিছনে তৃণমূল কংগ্রেস রয়েছে। একজন মা হিসেবে আমি খুবই ভয় পেয়ে গিয়েছি। আমার ছেলে কারও কোনো ক্ষতি করেনি। শুধু রাজনৈতিক মতাদর্শ আলাদা বলেই যদি এভাবে প্রাণনাশের হুমকি দেওয়া হয়, তাহলে আমরা কোথায় যাব।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ