Bartaman Logo
৮ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

ফিফা বিশ্বকাপের শেষ আটের টিকিট পেল কোন কোন দল, কোয়ার্টার ফাইনালে মুখোমুখি কারা? দেখে নিন এক নজরে

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে ফ্রান্স, বেলজিয়াম, আর্জেন্টিনা ও ইংল্যান্ড। কে জিতবে? বিস্তারিত পড়ুন।

ফিফা বিশ্বকাপের শেষ আটের টিকিট পেল কোন কোন দল, কোয়ার্টার ফাইনালে মুখোমুখি কারা? দেখে নিন এক নজরে
  • ৮ জুলাই, ২০২৬ ১১:১২
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফিফা বিশ্বকাপ ২০২৬-এর রাউন্ড অব ১৬-এর সব ম্যাচ শেষ ইতিমধ্যেই। টানা কয়েকদিনের রুদ্ধশ্বাস লড়াই, নাটকীয় প্রত্যাবর্তন, টাইব্রেকারের উত্তেজনা আর শেষ মুহূর্তের গোল সব মিলিয়ে গোটা বিশ্বের ফুটবলপ্রেমীরা উপভোগ করেছেন স্মরণীয় কিছু ম্যাচ। এইবার বিশ্বকাপের মঞ্চে শুরু হতে যাচ্ছে আরও কঠিন পরীক্ষা। কারণ শেষ আটে জায়গা করে নেওয়া দলগুলোর সামনে এখন সেমিফাইনালে ওঠার লড়াই। শেষ আটের টিকিট পাওয়া দল গুলি হল, ফ্রান্স, বেলজিয়াম, মরক্কো, স্পেন, ইংল্যান্ড, সুইৎজারল্যান্ড, আর্জেন্তিনা, নরওয়ে। 

Advertisement

এই দলগুলির মধ্যে কার বিপক্ষে কে খেলবে তা দেখে নিন-

 ফ্রান্স-মরক্কো ( ৯জুলাই, শুরু ভারতীয় সময় রাত ১টা ৩০ মিনিটে)

 স্পেন-বেলজিয়াম (১০ জুলাই, শুরু ভারতীয় সময় রাত ১২টা ৩০ মিনিটে)

 নরওয়ে-ইংল্যান্ড ( ১১ জুলাই, শুরু ভারতীয় সময় রাত ২টা ৩০ মিনিটে)

 আর্জেন্টিনা-সুইৎজারল্যান্ড ( ১২ জুলাই, শুরু ভারতীয় সময় সকাল ৬টা ৩০ মিনিটে)

ফিফা বিশ্বকাপের ট্রফির লড়াই এখন আরও কঠিন। প্রতিটি ম্যাচই হতে চলেছে হাইভোল্টেজ, কারণ এই রাউন্ডে হবে শেয়ানে শেয়ানে টক্কর। ফুটবলপ্রেমীদের নজর এখন কোয়ার্টার ফাইনালের মহারণে, যেখানে নির্ধারিত হবে সেমিফাইনালের চারটি টিকিট কোন দল ছিনিয়ে নেয়?

 

Advertisement
সম্পর্কিত সংবাদ