Bartaman Logo
৬ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

অন্নপূর্ণার টাকা কবে মিলবে? নির্দিষ্ট করে জানালেন না মন্ত্রী

চলতি মাসে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা কবে ঢুকবে, তা নিশ্চিত করে বলতে পারলেন না রাজ্যের নারী ও শিশু কল্যাণমন্ত্রী মালতী রাভা রায়।

অন্নপূর্ণার টাকা কবে মিলবে? নির্দিষ্ট করে জানালেন না মন্ত্রী
  • ৬ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চলতি মাসে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা কবে ঢুকবে, তা নিশ্চিত করে বলতে পারলেন না রাজ্যের নারী ও শিশু কল্যাণমন্ত্রী মালতী রাভা রায়। বুধবার মার্চেন্টস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, যাঁরা অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়া নিয়ে উদ্বেগে, তাঁদের চিন্তার কারণ নেই। চলতি মাসেই ঢুকবে প্রকল্পের টাকা। 

Advertisement

প্রসঙ্গত, জুন মাসের টাকা ৩ তারিখ এবং জুলাইয়ের টাকা ১ তারিখেই অ্যাকাউন্টে ঢুকেছিল। কিন্তু এমাসে সেই টাকা এখনো পাননি গ্রাহকরা। প্রসঙ্গত, সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা গিয়েছে, প্রাপকদের তালিকা খতিয়ে দেখা গিয়েছে, এমন কেউ কেউ এই সুবিধা পাচ্ছেন, যা তাঁদের পাওয়ার কথা নয়। আবার অনলাইন এবং অফলাইনে যাঁরা ফর্ম পূরণ করেছেন, তাঁদের অনেকেই ভুল তথ্য দিয়েছেন। তাই সেসব খতিয়ে দেখেই অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করার প্রক্রিয়া শুরু হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ