Bartaman Logo
৭ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মেঘ রোদের লুকোচুরি চলবে, কলকাতায় আজ বৃষ্টি কখন?

শহর কলকাতায় ফের বৃষ্টির সম্ভাবনা। আজ, শনিবার সকালের দিকে আকাশ রয়েছে মেঘলা। তবে বেলা বাড়তেই ধীরে ধীরে রোদের দেখা মিলেছে। দিনভর রোদ-মেঘের লুকোচুরি চলছে।

মেঘ রোদের লুকোচুরি চলবে, কলকাতায় আজ বৃষ্টি কখন?
  • ৩১ মে, ২০২৫ ১৬:০৫

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহর কলকাতায় ফের বৃষ্টির সম্ভাবনা। আজ, শনিবার সকালের দিকে আকাশ রয়েছে মেঘলা। তবে বেলা বাড়তেই ধীরে ধীরে রোদের দেখা মিলেছে। দিনভর রোদ-মেঘের লুকোচুরি চলছে। বিকেলের দিকে বৃষ্টিতে ভিজতে পারে শহর। তবে গত কয়েকদিনের মতোই বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনাই বেশি। 

Advertisement

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৩ ডিগ্রি ও ২৭ ডিগ্রির আশেপাশে। গতকাল কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি। সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় প্রায় ৩ ডিগ্রি কম।

বঙ্গোপসাগরে তৈরি হওয়া শক্তিশালী নিম্নচাপটি শুক্রবার বাংলাদেশ অতিক্রম করে উত্তর-পূর্ব ভারতের মেঘালয়ে ঢুকে পড়েছে। অতিগভীর নিম্নচাপটি ক্রমশ দুর্বল হচ্ছে। তবে নিম্নচাপের প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হয়েছে বাংলাদেশ ও সংলগ্ন উত্তর-পূর্ব ভারতে। বাংলাদেশের অনেক জায়গায় বন্যাপরিস্থিতির সৃষ্টি হয়েছে। নিম্নচাপটি বৃহস্পতিবার দুপুর নাগাদ দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি এলাকা দিয়ে স্থলভূমিতে প্রবেশ করে।

নিম্নচাপটি সরে যাওয়ার পর এবার দক্ষিণবঙ্গে বৃষ্টি অনেক কমে যাবে। আজ শনিবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে কোনও কোনও জায়গায় বৃষ্টি হতে পারে। তারপর বৃষ্টি আরও কমবে। পাশাপাশি বাড়বে তাপমাত্রা। বাতাসে জলীয় বাষ্প অধিক মাত্রায় থাকার ফলে বেশি তাপমাত্রায় ভ্যাপসা গরমে জেরবার হতে হবে। দক্ষিণবঙ্গের উপকূলের প্রায় দোর গোড়ায় বর্ষা পৌঁছে গেলেও আপাতত সেটি থমকে যাবে। আবহাওয়া অধিকর্তা জানান, দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকতে এখন কয়েকদিন সময় লাগবে। দক্ষিণবঙ্গে বর্ষা আসার স্বাভাবিক সময় অবশ্য ১০ জুন।

সম্পর্কিত সংবাদ