Bartaman Logo
১ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

এসআইআরে নাম বাদ? কী করলে বন্ধ হবে না রেশন ও সরকারি সুযোগ সুবিধা, জানালেন খাদ্যমন্ত্রী

নতুন সরকার খাদ্য দপ্তরে ঘুঘুর বাসা ভাঙবে বলেও হুশিয়ারি দিয়েছেন অশোক। তিনি বলেন, খাদ্য দপ্তরকে দুর্নীতি মুক্ত করব।

এসআইআরে নাম বাদ? কী করলে বন্ধ হবে না রেশন ও সরকারি সুযোগ সুবিধা, জানালেন খাদ্যমন্ত্রী
  • ১৬ মে, ২০২৬ ১৪:০৫
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ: এসআইআরে নাম বাদ গেলেও সিএএ-তে আবেদন করলেই মিলবে সুযোগ সুবিধা। বন্ধ হবে না রেশন। শনিবার এমনই আশ্বাস দিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। 

Advertisement

এদিন বনগাঁয় সাংবাদিক সম্মেলন করেন শুভেন্দু সরকারের খাদ্যমন্ত্রী। তিনি বলেন, ‘এসআইআরে নাম বাদ গেলেও উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। যাঁদের নাম বাদ যাবে তাঁরা সিএএ-র আওতায় নাগরিকত্বের জন্য আবেদন করবেন। তাহলেই সমস্ত সরকারি সুযোগ সুবিধা মিলবে। রেশনও বন্ধ হবে না।’
নতুন সরকার খাদ্য দপ্তরে ঘুঘুর বাসা ভাঙবে বলেও হুশিয়ারি দিয়েছেন অশোক। তিনি বলেন, খাদ্য দপ্তরকে দুর্নীতি মুক্ত করব। যারা বেআইনিভাবে এদেশে এসে রেশন কার্ড তৈরি করেছে, তাদের চিহ্নিত করা হবে। নির্মূল করা হবে বেআইনিভাবে রেশন কার্ড তৈরি করে দেওয়ার দুষ্ট চক্র। এছাড়া ১০ নম্বর ফর্ম জমা দিয়ে বহু মানুষ রেশন কার্ডকে পরিচয়পত্র হিসেবে কাজে লাগাচ্ছে। তা আর চলবে না। তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’
বনগাঁবাসীর জন্যও এদিন নানা প্রতিশ্রুতি দিয়েছেন মন্ত্রী। তিনি বলেন, ‘বনগাঁকে আমরা সোনার বনগাঁ হিসেবে গড়ে তুলব। এখানকার যে সমস্ত নেতাকর্মী দুর্নীতিতে যুক্ত, তাদের কেউ ছাড় পাবে না। প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার।’ এদিন বনগাঁ নিউ মার্কেটে গিয়ে দুর্নীতিগ্রস্ত ব্যবসায়ীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার বার্তা দেন মন্ত্রী।

Advertisement
সম্পর্কিত সংবাদ