Bartaman Logo
২৪ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

গঙ্গাসাগর সেতুর ভবিষ্যৎ কি? প্রশ্ন নানা মহলেই

চলতি বছর গঙ্গাসাগর মেলার আগে ঘটা করে শিলান্যাস করা হয়েছিল গঙ্গাসাগর সেতুর। এই কাজের জন্য প্রায় ১৭০০ কোটি টাকা বরাদ্দও করেছিল তৃণমূল সরকার।

গঙ্গাসাগর সেতুর ভবিষ্যৎ কি? প্রশ্ন নানা মহলেই
  • ১০ মে, ২০২৬ ০৬:২৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: চলতি বছর গঙ্গাসাগর মেলার আগে ঘটা করে শিলান্যাস করা হয়েছিল গঙ্গাসাগর সেতুর। এই কাজের জন্য প্রায় ১৭০০ কোটি টাকা বরাদ্দও করেছিল তৃণমূল সরকার। কিন্তু পালাবদলের পর এখন এই প্রকল্পের ভবিষ্যত কী? এনিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে এলাকায়। আলোচনা চলছে বিভিন্ন মহলেও। এদিকে, সেতুর কাজের প্রস্তুতি শুরুও হয়ে গিয়েছে। নতুন সরকার এনিয়ে কী পদক্ষেপ করে, সেদিকে তাকিয়ে সবাই। অনেকেই বলছেন, এই প্রকল্পকে চালিয়ে নিয়ে গেলে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব থেকেই যাবে। নতুন বিজেপি সরকার সেটা কতটা চাইবে, তা নিয়ে একটা সংশয় থাকছেই। তাই হয় এই প্রকল্প বাতিল করবে বিজেপি সরকার, না হলে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে বাকি কাজ করা হবে। এই কথাটি অবশ্য সাগরের তৎকালীন বিজেপির প্রার্থী, এখন বিধায়ক সুমন্ত মণ্ডলের কথাতেও উঠে এসেছিল। আর যাই হোক না কেন, এই সেতু হওয়া যে অত্যন্ত জরুরি, সেটা সাগরবাসী জানেন। ফলে যে কাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হয়েছিল, সেটা যাতে এগিয়ে নিয়ে যাওয়া হয়, সেই দাবি জানিয়েছেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ