Bartaman Logo
১১ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

বিপর্যস্ত উত্তরবঙ্গ, মেঘলা শহরে আজ বৃষ্টির সম্ভাবনা কতটা?

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কারণে নদীভাঙন ও বিপর্যস্ত পরিস্থিতি। কলকাতায় আজ বৃষ্টির পূর্বাভাস। বিস্তারিত পড়ুন।

বিপর্যস্ত উত্তরবঙ্গ, মেঘলা শহরে আজ বৃষ্টির সম্ভাবনা কতটা?
  • ১১ জুলাই, ২০২৬ ১১:১৪
Prefer us on Google

কলকাতা, ১১ জুলাই: গত কয়েক দিন থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে বৃষ্টি চলছে। শুক্রবার মধ্যরাতে পূর্ব বর্ধমান, বাঁকুড়া, হুগলি ও মুর্শিদাবাদে জারি হয় ‘কমলা’ সতর্কতা। এমনকী কলকাতার বিভিন্ন স্থানে ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে রাতে। যার ফলে আপাতত গায়েব ভ্যাপসা গরমের দাপট। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রিরও বেশি হ্রাস পয়েছে। আজ, শনিবারও কলকাতা শহরে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। সেই সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। 

Advertisement

এদিন শহরের আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে যথাক্রমে ৩০ ডিগ্রি থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা নথিভুক্ত হয়েছে ২৮.৬ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ৪.২ ডিগ্রি কম। সকাল সাড়ে ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ২১.৪ মিলিমিটার।

অন্যদিকে, পাহাড়-সমতলে বৃষ্টির জেরে বিপর্যস্ত উত্তরবঙ্গ। ফুঁসছে একাধিক নদী। শুক্রবার তিস্তা ও জলঢাকা নদীর অসংরক্ষিত এলাকায় জারি হয়েছে হলুদ সংকেত। এর জেরে দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারের বিভিন্ন জায়গায় নদীভাঙন ও বাঁধে রেইন কাটের খবর মিলেছে। গৌড়বঙ্গের গঙ্গা, ফুলহার, মহানন্দা, কুলিক, আত্রেয়ী নদীর জলস্তর বেড়েছে। অন্যদিকে, ধসে দার্জিলিংয়ে একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। বন্ধ টয় ট্রেন পরিষেবা। কালিম্পং ও সিকিমগামী ১০ নম্বর জাতীয় সড়কও বিপর্যস্ত। এমন প্রেক্ষাপটে ভারী বৃষ্টির পূর্বাভাসে দুর্যোগ পরিস্থিতি জটিলও হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ