Bartaman Logo
২০ আগস্ট, ২০২৬
বর্তমান / হেলথ

স্বাস্থ্যকর উপায়ে ঝগড়ায় জেতার উপায় কী কী?

ভালোবাসার সম্পর্কে ঝগড়া হবেই! বিশেষজ্ঞদের মতে, সুস্থ সম্পর্ক নষ্ট হয় ভুল পদ্ধতিতে হওয়া ঝগড়ার কারণে

স্বাস্থ্যকর উপায়ে ঝগড়ায় জেতার উপায় কী কী?
  • ২০ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ভালোবাসার সম্পর্কে ঝগড়া হবেই! বিশেষজ্ঞদের মতে, সুস্থ সম্পর্ক নষ্ট হয় ভুল পদ্ধতিতে হওয়া ঝগড়ার কারণে! তাই ‘ফাউল’ না করে ঝগড়া করার ১২টি স্বাস্থ্যসম্মত উপায় জানুন।

Advertisement

১. হঠাত্‍ তর্ক শুরু করবেন না। শান্তভাবে সমস্যার কথা পাড়ুন। সঙ্গে থাক উষ্ণ চা, কফি বা স্ন্যাকস।
২. শর্ত রাখুন, কেউ কুকথা, গালি, অপমান বা বিদ্রূপ করবেন না।
৩. নীচু স্বরে এবং ধীরে কথা বলুন।
৪. অনুসন্ধানী হন। ‘তুমি এটা কীভাবে করতে পারলে?’-এর বদলে জিজ্ঞাসা করুন, ‘তুমি তখন কী ভাবছিলে?’
৫. যুক্তি দিয়ে কথা বলুন। অযৌক্তিক কথা এড়িয়ে চলুন।
৬. মূল সমস্যাটি খুঁজুন। শুধু দামি জিনিস কেনা নয়, দীর্ঘদিনের অবহেলা বা অসম্মানও ঝগড়ার কারণ হতে পারে।
৭. আলতো করে হাত ধরা বা কাঁধে হাত রাখা পরিস্থিতি শান্ত করতে সাহায্য করে।
৮. মাঝেমধ্যে লিখেও নিজের অনুভূতি প্রকাশ করতে পারেন।
৯. আলোচনা উত্তপ্ত হলে বলুন, পরে আবার কথা হবে।
১০. সঙ্গীর কথা মন দিয়ে শুনুন। তারপর বুঝে উত্তর দিন।
১১. চুপ করে যাবেন না, চিৎকারও করবেন না। নিজের অনুভূতি খোলামেলাভাবে জানান।
১২. সব সমস্যার সমাধান একদিনে হয় না। তাই বলুন, ‘আমি তোমাকে ভালোবাসি। আজ না হলে কাল আবার কথা বলব। আমরা দু’জনে মিলেই সমস্যার সমাধান করব।’
লিখেছেন: সুরজিত্ মুখোপাধ্যায়

Advertisement
সম্পর্কিত সংবাদ