


মুম্বই: নেপালকে উড়িয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ। রবিবার ওয়াংখেড়েতে ২৮ বল বাকি থাকতে ৯ উইকেটে জিতল ক্যারিবিয়ানরা। তিন ম্যাচে ৬ পয়েন্ট পেয়ে গ্রুপ ‘সি’ থেকে সুপার এইটে জায়গাও নিশ্চিত করল শাই হোপের দল। প্রথমে ব্যাট করে নেপাল আট উইকেটে তুলেছিল ১৩৩। জেসন হোল্ডার ২৭ রানে ৪ উইকেট নেন। তিনিই ম্যাচের সেরা। জবাবে ১৫.২ ওভারেই লক্ষ্যে পৌঁছায় ওয়েস্ট ইন্ডিজ (১৩৪-১)। হাফ-সেঞ্চুরি করেন ক্যাপ্টেন শাই হোপ (৪৪ বলে অপরাজিত ৬১)। এছাড়া শিমরন হেটমায়ার ৩২ বলে অপরাজিত ৪৬ ও ব্রেন্ডন কিং ২২ রান করেন।
চেন্নাইয়ে অন্য ম্যাচে নামিবিয়াকে ৩১ রানে হারাল আমেরিকা। প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ১৯৯ তোলে মার্কিন বাহিনী। অপরাজিত ৬৮ রানের সুবাদে ম্যাচের সেরা হন সঞ্জয় কৃষ্ণমূর্তি। জবাবে ৬ উইকেটে ১৬৮ রানে আটকে যায় নামিবিয়া।