Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

আজ শুরু জয়েন্টের কাউন্সেলিং প্রক্রিয়া

আজ মঙ্গলবার শুরু হচ্ছে ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার এবং ফার্মাসি জয়েন্ট পরীক্ষার কাউন্সেলিং প্রক্রিয়া।

আজ শুরু জয়েন্টের কাউন্সেলিং প্রক্রিয়া
  • ৩০ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ মঙ্গলবার শুরু হচ্ছে ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার এবং ফার্মাসি জয়েন্ট পরীক্ষার কাউন্সেলিং প্রক্রিয়া। প্রথম রাউন্ডের জন্য ৩০ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত চলবে রেজিস্ট্রেশন এবং চয়েস ফিলিং (কলেজ ও কোর্স বাছাই)। এই সময়ের মধ্যে চয়েস লকিং এবং পছন্দ পরিবর্তনও করা যাবে। ৭ জুলাই প্রথম দফার আসন বরাদ্দের ফল ঘোষণা করা হবে। ৭ থেকে ১১ জুলাই সিট অ্যাকসেপ্টেন্স ফি হিসাবে পাঁচ হাজার টাকা দিতে হবে। দ্বিতীয় দফার রেজিস্ট্রেশন এবং চয়েস ফিলিং ১৩ থেকে ১৭ জুলাই। ২১ জুলাই সিট অ্যালমেন্টের ঘোষণা। ২১ থেকে ২৩ চলবে ভরতি প্রক্রিয়া। তৃতীয় দফার রেজিস্ট্রেশন এবং চয়েস ফিলিং হবে ২৪ থেকে ২৬ জুলাই। ২৮ জুলাই ফল ঘোষণা। ২৮ থেকে ৩০ জুলাইয়ের মধ্যে ভরতি প্রক্রিয়া চলবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ