Bartaman Logo
৯ আগস্ট, ২০২৬

পশ্চিম এশিয়া সংকট: আগামীকাল মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে মোদি

নয়াদিল্লি, ২৬ মার্চ: পশ্চিম এশিয়ায় চলতি যুদ্ধ নিয়ে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক...

পশ্চিম এশিয়া সংকট: আগামীকাল মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে মোদি
  • ২৬ মার্চ, ২০২৬ ১৮:০৩
Prefer us on Google

নয়াদিল্লি, ২৬ মার্চ:  পশ্চিম এশিয়ায় চলতি যুদ্ধ নিয়ে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামীকাল সন্ধ্যা সাড়ে ৬টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৈঠক অনুষ্ঠিত হবে। তাতে যোগ দেবেন কেন্দ্র শাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীরাও। বৃহস্পতিবার সরকারি সূত্রে এই খবর জানা গিয়েছে।

Advertisement

ইরান যুদ্ধের জেরে ভারতে জ্বালানি সরবরাহ ধাক্কা খেয়েছে। পরিস্থিতি মোকাবিলায় কী কী পদক্ষেপ কেন্দ্র নিয়েছে, বৈঠকে প্রধানমন্ত্রী তা তুলে ধরবেন বলে মনে করা হচ্ছে। পাশাপাশি সাপ্লাই চেন, জ্বালানি নিরাপত্তা এবং বিদেশে অবস্থিত ভারতীয়দের নিরাপত্তা নিয়ে বিশদ আলোচনার সম্ভাবনা।
দেশজুড়ে রান্নার গ্যাসের তীব্র হাহাকার। চাহিদা মতো জোগান নেই। তা নিয়েও আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ