Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

জাতীয় সড়কের দু’পাশ থেকে আগাছা পরিষ্কারের কাজ শুরু

এবার জাতীয় সড়কের দুই পাশে গজিয়ে ওঠা আগাছা পরিষ্কারের কাজ শুরু হল। আপাতত ডায়মন্ডহারবার থেকে বকখালি পর্যন্ত ১১৭ নম্বর জাতীয় সড়কের পাশে গজিয়ে ওঠা আগাছাগুলি কেটে ফেলা হচ্ছে।

জাতীয় সড়কের দু’পাশ থেকে আগাছা পরিষ্কারের কাজ শুরু
  • ২৪ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাকদ্বীপ: এবার জাতীয় সড়কের দুই পাশে গজিয়ে ওঠা আগাছা পরিষ্কারের কাজ শুরু হল। আপাতত ডায়মন্ডহারবার থেকে বকখালি পর্যন্ত ১১৭ নম্বর জাতীয় সড়কের পাশে গজিয়ে ওঠা আগাছাগুলি কেটে ফেলা হচ্ছে। বর্ষাকাল পড়তেই জাতীয় সড়কের দুই পাশে বিভিন্ন রকমের ছোট ছোট গাছ জন্ম নিয়েছে। সেই গাছগুলি দ্রুত বেড়েও উঠছে। যে কারণে রাস্তার পাশে ঝোপঝাড়ের সৃষ্টি হয়েছে। এমনকি বেশ কয়েকটি এলাকায় আগাছাগুলি জাতীয় সড়কের সাদা দাগ পর্যন্ত ছুঁয়ে ফেলেছে। সেজন্য ছোটখাট দুর্ঘটনাও ঘটে যাচ্ছে। তাই বর্ষাকাল পড়তেই জাতীয় সড়ক কর্তৃপক্ষ আগাছাগুলি কেটে ফেলার কাজ শুরু করেছে। এবিষয়ে কাকদ্বীপের এক বাসিন্দা বলদেব মাইতি বলেন, রাস্তার দুই ধারে আগাছা থাকার কারণে হাঁটা যায় না। জাতীয় সড়ক দিয়ে বড় কোনও গাড়ি গেলে খুব সমস্যার মধ্যে পড়তে হয়। ঝোপঝাড়ে বিষাক্ত পোকা, এমনকী সাপও থাকে। এগুলি কেটে দিলে খুবই ভালো হয়। রাস্তার দুই ধারও পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর জাতীয় সড়ক দপ্তরের এক আধিকারিক বলেন, বর্ষাকাল এলেই একটা সমস্যা তৈরি হয়। পিচ রাস্তার দুই ধারে আগাছা ভর্তি হয়ে যায়। পথচলতি মানুষের যাতে কোনও সমস্যা না হয়, সেই কারণে এই উদ্যোগ। -নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ