Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

কলকাতায় চলতি গ্রীষ্মের উষ্ণতম দিন বুধবার

কলকাতায় চলতি গ্রীষ্মের উষ্ণতম দিন ছিল বুধবার, তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গে বজ্রগর্ভ মেঘের পূর্বাভাস। বিস্তারিত পড়ুন।

কলকাতায় চলতি গ্রীষ্মের উষ্ণতম দিন বুধবার
  • ৪ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চলতি গরমের মরশুমে কলকাতায় উষ্ণতম দিন ছিল বুধবার। এদিন সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস ছোঁয়, মরশুমে  প্রথম এবং এটা ছিল স্বাভাবিকের চেয়ে ১.২ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা (২৯.২ ডিগ্রি) স্বাভাবিকের চেয়ে ১.৪ ডিগ্রি বেশি ছিল। তাপমাত্রার পাশাপাশি বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার জন্য ভ্যাপসা গরমে জেরবার হতে হচ্ছে। দমদম ও বারাকপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল যথাক্রমে ৩৭.৮ ও ৩৮.২ ডিগ্রি, সল্টলেকে ৩৭.২ ডিগ্রি। দক্ষিণবঙ্গের মধ্যে পশ্চিম মেদিনীপুরের কলাইকুন্ডায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল সর্বাধিক—৪০.৬ ডিগ্রি, পানাগড়ে তা ছিল ৪০ ডিগ্রি। পশ্চিমাঞ্চলের বিভিন্ন জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৮-৩৯ ডিগ্রির আশপাশে ছিল। দক্ষিণবঙ্গে আপাতত তাপমাত্রার বিশেষ হেরফের হবে না বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে।

Advertisement

তাপমাত্রা বাড়লেও এদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হয়। কলকাতা ও লাগোয়া এলাকার কোনো কোনো স্থানে তা হয় এবং কিছুটা বৃষ্টি হলেও গরম থেকে বিশেষ স্বস্তি মেলেনি। আগামী ৯ জুন পর্যন্ত কলকাতাসহ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে।  ঝড়ের পাশাপাশি উত্তরবঙ্গের হিমালয় লাগোয়া এলাকায় কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণবঙ্গে ঝড় হলেও কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। এদিকে আজ কেরল ও তামিলনাড়ুর কিছু অংশে বর্ষা প্রবেশ করতে চলেছে। বর্ষা দেশের অন্য অংশে কবে ঢুকবে কি না, সেই ব্যাপারে আবহাওয়া দপ্তর এদিনও কিছু জানায়নি।

Advertisement
সম্পর্কিত সংবাদ