আজ, সোমবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৯ ডিগ্রি বেশি। গতকাল, রবিবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৬ ডিগ্রি কম। তবে আজ, সোমবার থেকে শহরের তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। আগামী শুক্রবার আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পঙে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।



