Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দক্ষিণবঙ্গে আজও ঝড়বৃষ্টির সম্ভাবনা

আজ, শনিবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রগর্ভ মেঘ থেকে ঝড়-বৃষ্টি চলবে। কাল, রবিরার থেকে ঝড়-বৃষ্টির মাত্রা কমবে।

দক্ষিণবঙ্গে আজও ঝড়বৃষ্টির সম্ভাবনা
  • ২২ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, শনিবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রগর্ভ মেঘ থেকে ঝড়-বৃষ্টি চলবে। কাল, রবিরার থেকে ঝড়-বৃষ্টির মাত্রা কমবে। সোমবার থেকে আপাতত কয়েকদিন বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হওয়ার বিশেষ সম্ভাবনা নেই বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। শুক্রবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের  বজ্রগর্ভ মেঘ জমতে শুরু করে। দুপুরের পর কলকাতা ও সংলগ্ন জেলাগুলির বিস্তীর্ণ অংশজুড়ে দফায় দফায় বজ্রমেঘের সঞ্চার হয়। বিকেলের পর কলকাতার কিছু জায়গায় হাল্কা বৃষ্টিও হয়েছে। বজ্রমেঘ তৈরির এই প্রবণতা আজ শনিবারও থাকবে। আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী বর্ধমান সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জায়গায় এই দফায় কালবৈশাখী হয়েছে। ঝোড়ো হাওয়ার গতিবেগ সেখানে ঘন্টায় ৫০ কিলোমিটারের বেশি ছিল। ঝড়বৃষ্টির ও মেঘলা আবহাওয়ার কারণে গরম কিছুটা কমেছে। শুক্রবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা (৩২.২ ডিগ্রি) ছিল স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ