শহরে আজকের আবহাওয়ার হাল
  • ১৮ মার্চ, ২০২৫ ১০:০৩
Prefer us on Google

তীব্র দাবদাহ থেকে স্বস্তি দিয়েছে বজ্রগর্ভ মেঘ থেকে হওয়া ঝড়-বৃষ্টি। আপাতত গরমের দাপট থাকলেও অস্বস্তি কম হচ্ছে সাধারণ মানুষের। কিছুটা হলেও কমেছে তাপমাত্রা। আজ, মঙ্গলবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২.২ ডিগ্রি বেশি। গতকাল, সোমবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৫ ডিগ্রি কম। আজ, মঙ্গলবার শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এদিন আকাশ থাকবে আংশিক মেঘলা। গত ২৪ ঘণ্টায় শহরে ০০০.১ মিমি বৃষ্টি হয়েছে। 

Advertisement