শহরের আবহাওয়ার হাল
  • ১১ মার্চ, ২০২৫ ১০:০৩
Prefer us on Google

চলতি বছরে উষ্ণ দোল পালন করতে চলেছে বঙ্গবাসী। চলতি সপ্তাহে অনেকটাই বাড়বে তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, ১৭ মার্চ পর্যন্ত রাজ্যের সমস্ত জায়গার সর্বোচ্চ তাপমাত্রা বাড়বে। দক্ষিণবঙ্গে কোথাও কোথাও ৪২ ডিগ্রি পর্যন্ত পৌঁছতে পারে তাপমাত্রা। তাই কোনও কোনও জায়গায় তাপপ্রবাহের সতর্কতা জারি হতে পারে। শহরেও বাড়বে তাপমাত্রা। আজ, মঙ্গলবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৫ ডিগ্রি বেশি। গতকাল, সোমবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৬ ডিগ্রি কম। আজ, মঙ্গলবার শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এদিনের আকাশ থাকবে পরিষ্কার, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে এই পরিস্থিতি থাকলেও উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। গত ২৪ ঘণ্টায় শহরে কোথাও বৃষ্টি হয়নি। 

Advertisement