Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

বৃহস্পতিবার কেমন থাকবে শহরের আবহাওয়া?

বৃহস্পতিবার কেমন থাকবে শহরের আবহাওয়া?
  • ১৩ মার্চ, ২০২৫ ০৯:০৩
Prefer us on Google

বসন্তেই দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পূর্বাভাস। আগামী রবিবার থেকে কয়েকদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম মেদিনীপুর জেলার কোনও কোনও জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়াবে। আজ, বৃহস্পতিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২.৫ ডিগ্রি বেশি। গতকাল, বুধবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ৩৪.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি বেশি। এদিনের আকাশ থাকবে পরিষ্কার। আজ, বৃহস্পতিবার শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় কোথাও বৃষ্টি হয়নি। পূর্বাাপমাত্রা

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ