Bartaman Logo
১২ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কুলতলিতে অস্ত্র উদ্ধার, ধৃত তৃণমূল কর্মী সহ দুই

কুলতলি থানার পুলিশ সোমবার রাতে মেরিগঞ্জ ১ নম্বর ও ১৩ নম্বর রাধাবল্লভপুর এলাকায় তল্লাশি চালিয়ে অস্ত্র উদ্ধার করল

কুলতলিতে অস্ত্র উদ্ধার, ধৃত তৃণমূল কর্মী সহ দুই
  • ২০ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: কুলতলি থানার পুলিশ সোমবার রাতে মেরিগঞ্জ ১ নম্বর ও ১৩ নম্বর রাধাবল্লভপুর এলাকায় তল্লাশি চালিয়ে অস্ত্র উদ্ধার করল। গ্রেপ্তার করা হয়েছে এক তৃণমূল কর্মী এবং এক দুষ্কৃতীকে। পুলিশ জানিয়েছে, ধৃতদের কাছ থেকে দু’টি বন্দুক ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। অভিযুক্ত জাকির লস্কর মেরিগঞ্জ ১ নম্বর পঞ্চায়েত এলাকার তৃণমূল কর্মী বলে পরিচিত। তাঁর বাড়ি থেকে বন্দুকটি উদ্ধার হয়। পাশাপাশি, ১৩ নম্বর রাধাবল্লভপুর থেকে জাহাঙ্গীর খান বলে একজনকে ধরা হয়। তাঁর কাছ থেকেও একটি বন্দুক ও একটি কার্তুজ পাওয়া গিয়েছে। এরা কী কারণে অস্ত্র মজুত রেখেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ