Bartaman Logo
৭ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

বসিরহাটে অস্ত্র, বোমা উদ্ধার আমডাঙায়

মঙ্গলবারও বসিরহাট পুলিশ জেলার পক্ষ থেকে বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হয়। গোপন সূত্রে খবর পেয়ে মিনাখাঁ থানার পুলিশ দক্ষিণ বাড়গা গ্রামে অভিযান চালায়

বসিরহাটে অস্ত্র, বোমা উদ্ধার আমডাঙায়
  • ২০ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: মঙ্গলবারও বসিরহাট পুলিশ জেলার পক্ষ থেকে বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হয়। গোপন সূত্রে খবর পেয়ে মিনাখাঁ থানার পুলিশ দক্ষিণ বাড়গা গ্রামে অভিযান চালায়। তারা একটি দেশি বন্দুক এবং ছ’টি কার্তুজ উদ্ধার করে। পাশাপাশি হাড়োয়া থানার পুলিশ হারানের ঘেরি এলাকায় অভিযান চালিয়ে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে একটি বন্দুক ও একটি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। অভিযুক্তকে এদিন বসিরহাট আদালতে তোলা হলে পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। অন্যদিকে সোমবার রাতে আমডাঙার পাটখেতের ভিতর থেকে তিনটি তাজা বোমা উদ্ধার হয়েছে। বোমাগুলি নিষ্ক্রিয় করেছে পুলিশ। কিন্তু কে বা কারা ওই বোমা পাটের খেতে রেখেছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ