শুরু হয়েছে তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেগা ভার্চুয়াল বৈঠক। সূত্রের খবর, এই বৈঠকে অভিষেক বলেন, নির্বাচন এলেই দেখা যায় জেলাশাসক পুলিস সুপার, পুলিস কমিশনার সহ প্রশাসনের একাধিক ব্যক্তিকে বদল করে দেওয়া হয়। কেন্দ্রীয় এজেন্সি গুলিকে মাঠে নামানো হয়। '২৬ -এর বিধানসভা নির্বাচনেও কেন্দ্রের শাসক দল বিজেপি সমস্ত ভাবে চেষ্টা করবে বাংলার বিরুদ্ধে বদলা নেওয়ার। কিন্তু বাংলার মানুষকে সঙ্গে নিয়ে আমাদের এই যুদ্ধেও জয়লাভ করতে হবে।



