Bartaman Logo
৯ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

আমাদের সঙ্গে অন্যায় হয়েছে, তোপ মিশর কোচের

মিশরের কোচ হোসাম হাসান আর্জেন্তিনার বিরুদ্ধে অভিযোগ করেছেন, ম্যাচের সিদ্ধান্তে তাদের হার ২-৩ হয়েছে। বিস্তারিত জানুন।

আমাদের সঙ্গে অন্যায় হয়েছে, তোপ মিশর কোচের
  • ৯ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

আটলান্টা: দু’গোলে লিড নিয়েও শেষ পর্যন্ত ম্যাচ ২-৩ ব্যবধানে হারতে হয়েছে মিশরকে। এই পরাজয় মানতে পারছেন মহম্মদ সালাহদের কোচ। হোসাম হাসানের মন্তব্য, ‘এই ফলে সন্তুষ্ট নই। আর্জেন্তিনার থেকে আমরা ভালো ফুটবল খেলেছি। কিন্তু মাঠের বাইরে-ভিতরের কিছু সিদ্ধান্ত খেলাটাকে প্রভাবিত করেছে।’ আসলে ৫৮ মিনিটে মিশরের মোস্তাফা জিকো জাল কাঁপালেও তা বাতিল করা হয়। কারণ, আক্রমণ শুরুর আগে আর্জেন্তিনার লিসান্দ্রো মার্তিনেজকে ফাউল করেন আতিয়া। ভারের সাহায্য নিয়ে গোল বাতিলের পাশাপাশি মেসিদের ফ্রি-কিক দেওয়া হয়। এছাড়া ম্যাচে আরও একাধিক সিদ্ধান্ত নিয়ে আপত্তি মিশরের কোচের। ম্যাচের শেষ দিকে হামিদ ফাতির জার্সি টেনে ধরেছিলেন আর্জেন্তিনার ম্যাক অ্যালিস্টার। তাতে কর্ণপাত করেননি রেফারি। সবচেয়ে বিতর্কিত, সংযোজিত সময়ে আর্জেন্তিনা বক্সে সালাহকে ফাউল করা হয়েছিল, এমনটাই দাবি মিশরের। তারপরই আসে নির্ণায়ক গোল। মিশর কোচের দাবি, আর্জেন্তিনার গোল বাতিল করে, তাদের পেনাল্টি পাওয়া উচিত ছিল। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ