Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

‘অস্ট্রেলিয়ায় ভারতীয়দের চাই না’, নব্য নাৎসির বিদ্বেষ-মন্তব্যে বিতর্ক

হোয়াইট অস্ট্রেলিয়ান রিপ্লেসমেন্ট। জনসংখ্যায় ক্রমে কমছে শ্বেতাঙ্গদের সংখ্যা। এনিয়ে সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে অভিবাসন বিরোধী সমাবেশ দেখা গিয়েছে।

‘অস্ট্রেলিয়ায় ভারতীয়দের চাই না’,  নব্য নাৎসির বিদ্বেষ-মন্তব্যে বিতর্ক
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ক্যানবেরা: হোয়াইট অস্ট্রেলিয়ান রিপ্লেসমেন্ট। জনসংখ্যায় ক্রমে কমছে শ্বেতাঙ্গদের সংখ্যা। এনিয়ে সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে অভিবাসন বিরোধী সমাবেশ দেখা গিয়েছে। একাধিক মঞ্চ থেকে গর্জে উঠেছেন সেখানকার অতি দক্ষিণপন্থীরা। এরইমাঝে এক নব্য নাৎসিপন্থী যুবক অভিবাসী ভারতীয়দের নিয়ে বিদ্বেষ উগরে দিয়েছে। থমাস সেওয়েল নাম ওই যুবক সংবাদমাধ্যমকে বলেছে, ‘অস্ট্রেলিয়া চায় না এখানে ভারতীয় অভিবাসীরা ভিড় জমাক।’এদিন মেলবোর্ন আদালতের বাইরে ওই নব্য নাৎসিপন্থীর প্রশ্ন , ‘বিষয়টি নিয়ে কেন নীরব রয়েছে অস্ট্রেলিয়ায় সংবাদমাধ্যমগুলি? আমরা চাই না, অস্ট্রেলিয়া তৃতীয় বিশ্বের দেশে পরিণত হোক। একজন প্রকৃত অস্ট্রেলিয়ান কখনও অবৈধ ভারতীয় অভিবাসীদের দেশে রাখতে চায় না।’  ভিডিয়োটি সামনে আসতেই চারদিকে নিন্দার ঝড়। এমনকী ওই সাক্ষাৎকার দেওয়ার সময়ও থমাসের বিরোধিতা করেন এক পথচারী। জানা গিয়েছে, বর্ণবিদ্বেষী মন্তব্য ও কার্যকলাপের জেরে ইতিমধ্যেই থমাসের বিরুদ্ধে একাধিক মামলা চলছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ