Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

'ইনস্টাগ্রামে তো আমরাই সবচেয়ে জনপ্রিয়!' জি৭ সম্মেলনে খোশ মেজাজে মোদি-মেলোনি

ফ্রান্সে অনুষ্ঠিত জি৭ সম্মেলনে বিশ্বের গুরুত্বপূর্ণ নানা ইস্যু নিয়ে আলোচনা করতে মঙ্গলবার ফ্রান্সের ইভিয়ান শহরে একত্রিত হয়েছিল বিশ্বের তাবড় তাবড় ৭টি শিল্পোন্নত দেশের রাষ্ট্রনেতারা।

'ইনস্টাগ্রামে তো আমরাই সবচেয়ে জনপ্রিয়!' জি৭ সম্মেলনে খোশ মেজাজে মোদি-মেলোনি
  • ১৭ জুন, ২০২৬ ১০:৫২
Prefer us on Google

প্যারিস, ১৭ জুন: ফ্রান্সে অনুষ্ঠিত জি৭ সম্মেলনে বিশ্বের গুরুত্বপূর্ণ নানা ইস্যু নিয়ে আলোচনা করতে মঙ্গলবার ফ্রান্সের ইভিয়ান শহরে একত্রিত হয়েছিল বিশ্বের তাবড় তাবড় ৭টি শিল্পোন্নত দেশের রাষ্ট্রনেতারা। বহু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকলেও সামাজিক মাধ্যমে সবচেয়ে বেশি নজর কেড়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সাক্ষাৎ।

Advertisement

জি-৭ শীর্ষ সম্মেলনের শেষে চলছে বিশ্ব নেতাদের একে অপরের সঙ্গে সাক্ষাত্কার। বিশ্বের প্রভাবশালী রাষ্ট্রনেতারা একে একে জড়ো হচ্ছেন গ্রুপ ফটোর জন্য। সেই ভিড়ের মধ্যেই নজর কাড়ল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। খুব ছোট সাক্ষাত্কার দু'জনের। কিন্তু তাতেই যেন ধরা পড়ল এক আন্তরিক বন্ধুত্বের ছবি।

মোদীকে দেখেই হাসিমুখে এগিয়ে আসেন মেলোনি। দু'জনের কথোপকথনে ফিরে আসে সেই বহুচর্চিত ‘মেলোডি’ প্রসঙ্গ। মজা করে মেলোনি বলে ওঠেন, 'হ্যাঁ, ইনস্টাগ্রামে এখন তো আমরাই সবচেয়ে জনপ্রিয়!' আসলে এই রসিকতার সূত্রপাত কয়েক সপ্তাহ আগেই। মে মাসে ইতালি সফরে গিয়ে মেলোনির জন্য এক অভিনব উপহার নিয়ে গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। জনপ্রিয় ‘মেলোডি’ টফি। একটি ভিডিওতে মেলোনি নিজেই সেই উপহারের কথা জানান। ঠিক তখনই মোদী পকেট থেকে মেলোডির প্যাকেট বের করে তাঁর হাতে তুলে দেন। সঙ্গে পরিচিত হাসি আর একটাই শব্দ 'মেলোডি!' ব্যাস, মুহূর্তের মধ্যে মাত্র ১২ সেকেন্ডের সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে। কয়েক ঘণ্টার মধ্যেই কোটি কোটি মানুষ ভিডিওটি দেখে ফেলেন। 

জি-৭ সম্মেলনে ফের মুখোমুখি হয়ে সেই ভাইরাল স্মৃতিই যেন ফিরে এল দুই নেতার কথায়। আন্তর্জাতিক রাজনীতি, অর্থনীতি ও জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ ইস্যুর ব্যস্ততার মাঝেও দু’জনের কথোপকথন আলাদা করে নজর কেড়েছে সবার। 

Advertisement
সম্পর্কিত সংবাদ